1 Answers
আমরা সৎ মানুষ বলতে আসোলে কি বুঝি..? সৎ বলতে আমরা যে কেবল সততাকে বুঝি তা কিন্তু নয়,বরং সততা,নৈতিকতাবোধ, সংযম আর ধৈর্য শীল ব্যক্তিদের বুঝি। একজন ব্যক্তির মধ্যে এই গুণ গুলি থাকার মানেই তিনি সৎ ব্যক্তি। একজন ব্যক্তি যিনি এসব গুণের অধিকারী হবেন তিনি আমাদের সমাজের সকল কিংবা অধিকাংশ কু-কর্ম থেকে বিরত থাকবেন। কারণ সৎ ব্যক্তিরা অভ্যাসগত কারণেই ঝামেলা এড়িয়ে চলতে চায় কিংবা ঝামেলাপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে চায়। শুধু এই একটা দিক নয়, বরং এসব ব্যক্তিরা খুবই সাধারণত জীবনযাপন করেন। একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিকে কখনোই বিলাসবহুল জীবনযাপন করতে দেখা যায় না। মূলত তাদের স্বভাবগত কারণেই সমাজের লোকেরা তাদেরকে "সহজ-সরল" উপাধি দেয়। যিনি সৎ তিনি মিথ্যুক নন। যিনি সৎ তিনি মিষ্টভাষি ও সদাচার।সৎভাবে জীবনযাপন সরলতার সাথেই সম্পর্কিত। অর্থাৎ সহজভাবে জীবনযাপনের মধ্যে জটিলতা কম। আর যেখানে জটিলতা কম সেখানে ভুল আর দোষের পরিমাণ টাও কম। সৎ মানুষ জটিলতা এড়িয়ে সহজ পথে থাকার চেষ্টা করে আর সরলভাবেই জীবনযাপনের চেষ্টা করে। যেখানে চাহিদা কম, জটিলতা কম আর ভুলের পরিমাণ টাও কম।এজন্যই সহজ সরল মানুষ মূর্খ হলেও সৎ হয়। আর এজন্যই জটিলতা না থাকার কারনে তারা সরলভাবেই সবকিছু চিন্তা করে।মূলত একারণেই তাদেরকে "সহজ সরল" বলা হয়ে থাকে। একজন অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির ঠিক বিপরীত। বস্তুত সৎ চরিত্রবান মানুষই ভাল মানুষ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy