4 Answers
নানা কারণে পেট ফুলে যেতে পারে। পেটে মেদ জমা, পেটের ভেতর পানি জমে থাকা; বায়ু কিংবা মল জমে থাকার কারণেও পেট ফোলা মনে হয়। খাদ্যাভ্যাসের পরিবর্তন ও ব্যায়ামের মাধ্যমে মেদ কমিয়ে ফেলা সম্ভব। খাওয়ার পর অনেকের পেট ফুলে ফেঁপে যায়। গ্যাস জমা হলে ভয়ের কিছু নেই। তবে কোনো কারণে অন্ত্রনালি আটকে গেলে হঠাৎ পেট ফুলে যাওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, পেটে তীব্র ব্যথা ও বমি হয়ে থাকে। এমন হলে জরুরি চিকিৎসা নিতে হবে। পেটে পানি জমা হলে ধীরে ধীরে পেট ফুলে যেতে থাকে। পানি জমার জন্য মূল যে রোগটি দায়ী, সেটিও ধীরে ধীরে জটিলতার দিকে অগ্রসর হয়। পেটে পানি জমলে পেট ফুলে যাওয়ার পাশাপাশি আরও কিছু লক্ষণ দেখা যায় সন্ধ্যায় বা রাতে হালকা জ্বর আসা এবং পরে ঘাম দিয়ে জ্বর ছাড়া, শরীরের ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, জন্ডিস, অর্থাৎ চোখ বা প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, পেটে কোনো চাকা বা গোটা অনুভব করা, ক্ষুধামান্দ্য, শ্বাসকষ্ট এবং পা ফুলে যাওয়া, দুর্বলতা, অবসন্ন ভাব, মাথা ঘোরা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, যকৃৎ, হৃদ্যন্ত্র, কিডনি, পেটের অভ্যন্তরের কোনো অঙ্গে সমস্যা হলে পেটে পানি আসে। পেটে পানি জমা ভালো লক্ষণ নয়। তাই এমনটা সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হোন।
আপনি ক্রিমিনাষক ঔষধ খেতে পারেন। এবং গ্যাস এর ঔষধ খেতে পারেন কিছুদিন। সর্বউত্তম স্থানীয় ডাক্তার এর সাথে যোগাযোগ করা।
আপনার পেটে গ্যাস জমে এমনটা হতে পারে।আপনি একটু হাটাহাটি করবেন খাওয়ার পর।এই পাচ মিনিট হাটবেন।খাওয়ার পরেই পানি খাবেননা।বিশ মিনিট পর পানি খাবেন।দিনে প্রচুর পানি খান।শশা খান।ফলমূল খেতে পারেন।আর যদি সমস্যা না কমে তাহলে এসিডের ওষুধ রয়েছে যেমন Finix 20 mg অথবা Acifix 20 mg খাওয়ার আধাঘন্টা আগে একটা খেয়ে নিবেন।দিনে একটাই খাবেন।আপনার এসিড ও গ্যাস এতে উপশম হবে।
আপনার গ্যাস্ট্রিক এর সমস্যা হতে পারে, আবার মাল্টিপল মায়েলোমা, পাকস্থালীরর সমস্যা ইত্যাদির কারণেও হতে পারে। আপনি "সেকলো" খেতে পারেন দুপুরে খাবারের আধা ঘণ্টা আগে। বাইরের ভাজাপোড়া খাওয়া বন্ধ করে দিন,প্রচুর পরিমাণে জল পান করুন। দুপুরে খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে,রাতে খাবার খাওয়ার আধাঘণ্টা আগে আদা কুচি করে লবণ দিয়ে মাখিয়ে হালকা গরম পানি দিয়ে খেয়ে ফেলুন, খুব ভাল ফল পাবেন।এছাড়া কালিজিরা কুসুম গরম পানি দিয়ে সন্ধ্যায় খান,এতেও ভাল ফল পাবেন। এসবেও না কমলে চিকিৎসক এর পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy