জামায়াতে নামাজ পড়ার বিষয়ে?
জামাতে নামাজ পড়ার সময় ফজর, যোহর, আসর এবং মাগরিবের শেষ রাকাতে ও এশার শেষ দুই রাকাতে ঈমাম যখন নীরবে কুরআন তেলওয়াত করেন মানে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়েন তখন কি বাকি মুসল্লী দেরও মনে মনে পড়তে হবে নাকি না পড়লেও হবে?
(ঠিক গুছিয়ে বলতে পারছি না বলে দুঃখিত)
অনুগ্রহ করে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটা নিয়ে অনেক সমস্যায় আছি।
2522 views
2 Answers
হ্যা,যখন ঈমাম বড় বড় করে পড়বে তখন আমাদেরকে কিছু পড়তে হবে না।কিন্তু ঈমাম যখন নীরবে পড়বে তখন আমাদেরকেও মনে মনে পড়তে হবে।আমার কাছে যদিও এর কোন তথ্যসূত্র নেই।কিন্তু এটাই সঠিক।পবিত্র কুরআনে এ সম্পর্কে একটি আয়াতও আছে।
2522 views
Answered
জামাআতে নামাজ পড়ার সময় ফজর, জোহর, আসর এবং মাগরিব এবং এশার প্রথম বা শেষ রাকাআতে ঈমাম যখন কিরাআত পাঠ করেন তখন মুসল্লীদের কিরাআত পড়তে হবে না। কেনননা, ইমাম যখন কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো। আর মুক্তাদির জন্যে ইমামের কিরাআতই যথেষ্ট। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাদের ইমাম আছে ইমামের কিরাআতই তার কিরাআত। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বরঃ ৮৫০ হাদিসের মানঃ হাসান)।
2522 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy