2 Answers

আল্লাহুর তিনিটি রহমতের মধ্য একটি অসুস্থ্যতা। সুস্থতা মহান আল্লাহর অনুগ্রহ। আর অসুস্থতাও তাহার অনুগ্রহ। খাটি মুমিনের অসুস্থ্যতার মাধ্যমে পাপ মোচন হয়। হজরত মুহাম্মাদ (সঃ) মানব জীবনের সব সমস্যার সমাধানে দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা। আল কুরআনে এসেছে, ‘এবং (তিনি) প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।’(সুরা নজম) 


অত:এব আমাদের হাদিসের উপর আমল করা জরুরি। হাদিসে শরিফে এসেছে, অসুস্থ্য ব্যক্তিকে দেখতে গেলে তার জন্য আল্লাহর দরবারে কীভাবে দোয়া করতে হবে। তা নিম্নে ।আলোকপাত করা হলো


*হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল (সঃ) বলেছেন, যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি বলবে-


উচ্চারণ : আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আঁইয়্যাশফিয়াক’ অর্থাৎ আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ (তিরমজি, আবু দাউদ)।


*হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত আছে যে, হজরত মুহাম্মাদ (সঃ) একজন বেদুঈনকে দেখতে গেলেন। আর তাঁর নিয়ম এই ছিল যে, যখন তিনি কোনো রোগীকে দেখতে যেতেন তখন বলতেন-


লা-বা’সা তুহু-রুন ইনশাআল্লাহ।

অর্থ : ‘ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ (বুখারি, মুসলিম)


* হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন-


আজহাবিল বা’সা রব্বান না-সি, ওয়াশফি আনতাশ শা-ফি-লা শিফাআ’ ইল্লা- শিফা-উকা শিফা-আ’লা ইউগাদিরু সুক্বমা।


অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোনো রোগ’। (বুখারি, মিশকাত)


মুমিনদের অসুস্থ ব্যক্তির জন্য প্রত্যেকের দোয়া করা উচিত। হজরত মুহাম্মাদ (সঃ) যেভাবে দোয়া করতে শিখিয়েছেন।পরম করুণাময় আল্লাহু রববুল আলামীন আমাদেরকে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার হেকমত দান করুন। আমিন।

সুত্র:এখানে দেখুন

2472 views

আপনি কোনো রোগের কথা নির্দিষ্ট করে বলেননি।

তবে আপনি রোগীকে কালোজিরা খাওয়াতে পারেন।কারণ এটি সর্বরোগের মহাঔষধ শুধু মৃত্যুছাড়া।

আর নিচে দোয়া পড়তে পারেন


লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জলিমীল।


আরবী দেখে সঠিক করে নিবেন।


পারাঃ১৭ পৃষ্ঠাঃঃ৮ হাফেজী কুরআন শরীফ।               

2472 views

Related Questions