2 Answers

রমজানে সেহেরি হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সারাদিনের ক্ষুধা ও কাঙ্খিত পুষ্টি সেহেরির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। তাই সেহরিতে খাবার নির্বাচনে খেয়াল রাখতে হবে। সেহরিতে বিভিন্ন ধরনের খাবার একাধিক খাদ্য উপাদান পেতে সাহায্য করবে। তাই লাল চালের ভাত ১ থেকে দেড় কাপ, মিক্সড সবজি ১ কাপ, মাছ অথবা মুরগী ১ টুকরো, ডাল ১ কাপ সঙ্গে দই অথবা ১ কাপ দুধ খাওয়া যেতে পারে। যদি রুটি খেতে চান তাহলে ভাতের পরিবর্তে লাল আটার রুটি খান। সেহরির শেষে খেয়ে নিন ১টি খেজুর। খেজুর সারাদিন শরীরকে আর্দ্র রাখবে।

2730 views
  • সেহরিতে গুরুপাক ও চর্বিযুক্ত খাবার খাবেন না কখনো।
  • চা কফি খাওয়া থেকে বিরত থাকুন।
  •  চেষ্টা করবেন মুসুর ডাল খাওয়ার।
  • আপনি সেহরিতে মিষ্টি আলু খেতে পারেন।
  • বিভিন্ন আঁশযুক্ত ফল যেমন আম, পেঁপে, কলা এই ফলগুলো কিন্তু আমাদের হজম শক্তি বাড়িয়ে দেবে। তাই এগুলি খেতে পারেন।
  • গরুর মাংস কম খাবেন।
  • ভাত কিংবা আটার তৈরি  রুটি খাবেন।
  • দুধ খাবেন।
  • মিষ্টি দই খেতে পারেন।
  • ওটমিন খেতে পারেন।
  • অতিরিক্ত ডিম না খাওয়াই উত্তম।
  • চকলেট যুক্ত খাবার এড়িয়ে চলুন।
2730 views

Related Questions