অতীতে কষ্ট ও ভয়ংকর সৃতি মনে মধ্যে আসে?

কি করবো খুব খারাপ লাগে আগে দিন গুলো মনে পড়লে  আর জীবনটা সেষ হয়াগিয়াছে কি করবো আল্লাহ ছাড়া কেও নেই আমার আমি কি করবো           
2720 views

5 Answers

অতিতের স্মৃতিগুলো মনে আসলে ভয় পাবার কোনো কারন নেই।এর সমাধান হলো মহান আল্লাহ তায়ালার কাজ করা।বেশি বেশি কুরআন শরীফ তিলাওয়াত করা,দরূদ,কালিমা পাঠ করা।আশা করি আপনার সমস্যা সমাধান হবে।

2720 views Answered

নামাজ আদায় করুন ৫ ওয়াক্ত। বেশিবেশি লোকের সাথে মিশবেন। হতাশাকে এড়িয়ে চলে নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবুন। অতীত নিয়ে  ভেবে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায়না,এই। চিন্তা মাথায় রাখুন। আপনি বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবুন।  অনুপ্রেরণা মূলক বই পড়তে পারেন। সব থেকে বড় হল নিজের ইচ্ছেশক্তি। আপনি নিজের মধ্যে মনোবল বাড়ান,অবশ্যই এই অবস্থা থেকে মুক্তি পাবেন।

2720 views Answered

আপনি সবসময় ভালো কিছু চিন্তা করার চেষ্টা করুন।সবসময় ভালো কিছু ভাবুন।নিজেকে সবসময় কোন কাজে নিয়োজিত রাখুন।কঠোর পরিশ্রম করুন।আর ইবাদতে মনোযোগ দিন।বেশি বেশি নামাজ পড়ুন।জিকির করতে থাকুন।আর মনের মধ্যে জেদ নিয়ে আসেন যে আপনি এসব চিন্তা করবেননা।মনে রাখুন এই দুনিয়া কিছুই নয়।আখিরাতের সুখ অর্জনের চেষ্টা করুন।

2720 views Answered

নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। ঐ স্মৃতিগুলো মনে আসার সময় দিবেন না নিজেকে। সারাদিন ব্যস্ত থাকার চেষ্টা করুন। একা একা থাকবেন না। সব সময় কেউকে পাশে রাখবেন। নামাজ পড়বেন। আল্লাহ আপনার সহায় হোক।

2720 views Answered

কি বলব বলুন? আপনি কেন আগের বা অতিতের কথা মনেকরেন? আপনি আপনার ভবিষ্যতের কথা ভাবুন। ভবিষ্যৎ থেকে মনে এলো "অতিতে যাই হোক সেটা ভুলে যাওয়াই উত্তম, অতিতের দিন গুলি তো আর ফিরে আসবে না তাই না? অতিত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ হবে খুবই কষ্টের। আপনি কোন কাজেই সফল হতে পারবেন না। " ভাই আমি বলি কি আপনি সেগুলো ভুলে যান। ভুলে গিয়ে নিজের কর্মের দিকে বেশি নজর দিন। এরকম অতীতের কথা মনে করে নিজের মূল্যবান সময় নষ্ট করে কি লাভ। আপনার সলতাই পারে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে। বর্তামান নিয়ে ভাবুন। দেখবেন আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আপনার যদি অতীতের কথা মনে আসে তবে আপনি আপনার পছন্দের কোন কাজ করতে পারেন।যেমন, গান করা,ছবি আঁকা,মুভি দেখা। সর্বোত্তম হলো নিজের কাজে তখন নিজেকে ব্যস্ত রাখা।আর আপনি  নিজের লক্ষ্য নির্ধারণ করবেন। করার পর সেই অনুযায়ী কাজ করবেন।  আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে যে সকল কাজ করতে হবে সেই কাজগুলোই উক্ত পরিস্থিতির জন্য অনেক কার্যকর।  


আশাকরি উক্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি কাজগুলো করা যায়।

2720 views Answered

Related Questions

Next steps