আমার ক্যারিয়ার নিয়ে টেনশনে আছি?
2 Answers
ভাইয়া আপনি আপনার লক্ষ্যতে মনোযোগ দিন।আপনার লক্ষ্য বাস্তবায়নে আপনি এগিয়ে যান।আপনি হয়ত 3.72 পেয়ে পাস করেছেন।তাই হয়ত আপনাল মা বাবা খুশী নয়।তারা মনে করছে আপনার পড়াশোনার ইচ্ছা নাই।তাই আপনি ভালো রেজাল্টে মনোযোগ দিন।তাদের বোঝান যে বিসিএস পুলিশ ক্যাডারে টিকলে আপনি অনেক বড় অফিসার হবেন।আপনাকে ঘুষ দিতে হবেনা।আপনি ভালো করে তাদের বুঝান।নিজেকে পড়ার মধ্যে ডুবিয়ে রাখুন।
আপনার স্বপ্নটা অনেক বড়,সেজন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।প্রথমত এখন আপনাকে ইন্টারমিডিয়েডে ভাল রেজাল্ট করতে হবে।এরপর ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে।বিশ্ববিদ্যালয়ে টিকলে আবার ভাল রেজাল্টের জন্য ভাল করে পড়তে হবে।তারপর সবশেষে বিসিএসের জন্য ভাল করে প্রস্তুতি নিতে হবে।দেখা যাচ্ছে আপনার স্বপ্ন পূরণ করতে এখনো আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে।আর যদি আপনার বাবা-মায়ের কথা মেনে নেন তাহলে আপনাকে শুধু একটি ধাপ অতিক্রম করতে হবে।তাতে কিন্তু আপনার মনের শান্তি নাও আসতে পারে।তাই আপনার যদি আত্মবিশ্বাস থাকে আপনি পারবেন লক্ষ্য পূরণ করতে।তবে আপনার উচিত হবে পড়ালেখা চালিয়ে যাওয়া ও আপনার লক্ষ্য পূরণ করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy