7 Answers
আপনি নিম্নলিখিত জিনিস গুলি দিতে পারেন:
-
টেডিবিয়ার
-
পেন্সিল বক্স
-
গাউন ড্রেস
-
কালার পেন্সিল বক্স
-
স্কুল ব্যাগ
- চকলেট বক্স
যেহেতু সে আপনার ছোট বোন আপনার অবশ্যই তার পছন্দ-অপছন্দ জানা আছে। সে হিসেবে আপনার বাজেট থেকে কিছু একটা দিন। ১৫-১৬ বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে তারা কসমেটিক্স দিলে খুশি হবে। মেক আপ বক্স অথবা পৃথক কোনো মেক আপ সামগ্রী দিতে পারেন। তবে তার আগে থেকে রয়েছে এরকম কিছু দিয়ে ফেললে আবার অসুবিধা। এছাড়া আপনি তাকে গল্পের বই গিফট করতে পারেন। কারণ বই পৃথিবীর সর্বোত্তম উপহার। এক্ষেত্রে বিদেশী থ্রিলার অথবা রোমান্টিক বইগুলো দেখতে পারেন। টিনেজারদের প্রিয় টমাস হার্ডি, রবার্ট লুই স্টিভেনসম, জুল ভার্নের বই থেএক দিতে পারেন। আর হুমায়ূন আহমেদ তো আছেই। ধারণামতে সে একজন শিক্ষার্থী হওয়া উচিৎ। তাই লেখাপড়ার সামগ্রী দিলেও মন্দ হয় না। এছাড়া তার পাওয়ার থাকলে চশমার ফ্রেম, ঘড়ি ইত্যাদিও দিতে পারেন।
- বইয়ের সেট দিতে পারেন।জাফর ইকবালের গল্পের বই,কল্পকাহিনী ইত্যাদি।এছাড়া কবি সত্যজিত রায়,কবি জসীমউদ্দীনের, কবি বিভূতিভূষণ এবং অন্যান্য সাহিত্যের বই।
- পড়ালেখার প্রয়োজনীয় সামগ্রী যেমন:জ্যামিতি বক্স,কলমদানি,ফাইল এগুলো দিতে পারেন।
- ওয়ালমেট কিংবা শোপিস দিতে পারেন।
- ওয়াল ঘড়ি বা হাতঘড়ি দিতে পারেন।
আপনার বোনকে কোরআন শরীফ ও জায়নামাজ উপহার দিতে পারেন। এছাড়া জামা-কাপড় উপহার দিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy