মানুষের ছায়া যদি সেজদার স্থানেে পরে তাহলে নামাজ হবে কিনা?
4 Answers
মানুষের ছায়া যদি সিজদার স্থানেে পরে তাহলে নামাজ হবে। জনাব! মসজিদের বাল্পটা যদি পিছনে থাকে আর মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের ছায়া সিজদার স্থানে বা আগে পড়ে যায় তাহলেও নামাজ হবে। মূল কথা হচ্ছে নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানের দিকে দৃষ্টি রাখতে হবে। দৃষ্টি সিজদার স্থানে বা আগে পড়ে যেথায় ছায়া পড়েছে উক্ত ছায়া এমনকি এদিক সেদিক আকাশের তাকানো যাবেনা কেননা তা নিষেধ রয়েছে। আবূ বাকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাত এর মধ্যে আকাশের দিকে তাকায়, অবশ্যই তাদের তা হতে বিরত হওয়া উচিত, অন্যথায় তাদের দৃষ্টি আর ফিরে না আসতে পারে। (সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ৮৫০ হাদিসের মানঃ সহিহ)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy