ফজরের নামাজ আদায করে ঘুমানোর পরে যদি স্বপ্নদোষ হয় তবে কি রোজা নষ্ট হবে বিস্তারিত জানতে চাই?
2 Answers
আপনার রোজার ক্ষেত্রে কোন সমস্যা হবে না আপনি নিশ্চিন্ত থাকুন রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে রোজার কোন ক্ষতি হয় না। আর এখানে এর চেয়ে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই। আমার মনে হয়
স্বপ্নদোষ হলে রোজার সামান্য পরিমাণও ক্ষতি হয় না। অনেকেই মনে করেন যে, স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়! লজ্জার কারণে অনেকে এ বিষয়টি কারো কাছে জানতে না চেয়ে রোজা ভেঙে গেছে বলে মনে করে দিনের বেলায় খাবার গ্রহণ করে থাকেন, এটা ভুল।
নারী হোক কিংবা পুরুষ, রোজা রাখা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। রাসূলুল্লাহ (সঃ) এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। হাদীসে বর্ণিত আছেঃ
“হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেনঃ তিনটি জিনিস রোযা ভঙ্গ করে না। ১. রক্তমোক্ষণ ২. বমি ও ৩. স্বপ্নদোষ।” (জামে' আত-তিরমিজি, হাদিস নং ৭১৯)
জনাব! তাই, উক্ত হাদীসের আলোকে বলা যায় যে, স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy