1 Answers

আবু লাহাব ইসলামের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পরায়ণ ছিল। তার স্ত্রীও একই বৈশিষ্ট্যধারী ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কট্টর শত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল। সে নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে কষ্ট দেয়ার প্রয়াস পেত। তিনি যখন মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, তখন সে সাথে সাথে গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত। আল্লাহ "ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও" এই কথার মাধ্যমে মূলত আবু লাহাবের উপার্জন এবং সয়ং আবু লাহাবকেই অভিশাপ দিয়েছেন। উল্লেখ্য, আবু লাহাব মহামারীতে ভীষণ দূরাবস্থায় মারা যায়।           

2901 views Answered

Related Questions

Next steps