1 Answers
সালমান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট ট্টিড্ডি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ আল্লাহ তাআলার বিরাট বাহিনী। আমি তা খাইও না এবং হারামও করি না। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩২১৯, হাদীসের মানঃ যঈফ)
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের জন্য দু প্রকারের মৃতজীব ও দু ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দুটি হলো মাছ ও টিড্ডি এবং দু প্রকারের রক্ত হলো কলিজা ও প্লীহা। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৩১৪, হাদীসের মানঃ সহিহ)
তবে, উক্ত হাদীসের রাবী আবদুর রহমান বিন যায়েদ বিন আসলাম সম্পর্কে আবুল ফারাজ ইবনুল জাওযী বলেন, তার দুর্বলতার ব্যাপারে সকলে একমত। আবুল কাসিম বিন বিশকাওয়াল বলেন, তার ভাই তাকে দুর্বল বলেছেন। আবু বাকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী ও ইমাম তিরমিযি বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল।
তাই টিড্ডি মাকরুহ হিসাবে বিবেচিত।
3731 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy