1 Answers

লম্বা হবার কোনো মেডিসিন নেই। এপিফাইসিয়াল প্লেট বন্ধ হওয়ার অাগে গ্রোথ হরমোন প্রয়োগ করলে কিছুটা উচ্চতা বাড়ানো  সম্ভব কিন্তু এর পাশ্বপ্রতিক্রিয়াও অনেক।যেসব রোগীদের গ্রোথ হরমোনের অভাবজনিত কারণে উচ্চতা বাড়ে না তাদের ক্ষেত্রেই কেবল এ হরমোন দেওয়া হয়।লম্বা হওয়া প্রায় পুরোটাই জিনের উপর নির্ভরশীল অর্থাৎ আপনার উচ্চতা কতটুকু হবে তা প্রোগ্রাম করাই থাকে।আমাদের বৃদ্ধি ঘটে মূলত আমাদের হাতে পায়ে থাকা হাড়ের প্রান্তের এপিফাইসিয়াল প্লেটের উপর।এর কার্যকারিতা প্রাকৃতিক নিয়মেই মেয়েদের ক্ষেত্রে সাধারণত ২১বছরের মধ্যে এবং ছেলেদের ক্ষেত্রে ২৫ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়।এই প্লেট একবার বন্ধ হয়ে গেলে আর উচ্চতা বাড়ানোর কোন উপায় নাই।

2590 views Answered

Related Questions

Next steps