সহবাসের২ /১ দিন পর থেকে টানা সাধা স্রাব শুরু হয়।স্রাবের সময় পেট ব্যাথা করে সাথে যোনিতে টান খাই।পরবর্তী মাসিক দেরিতে হয়েছে?
1 Answers
প্রথমত বলি যে আপনার স্ত্রীর সাদা স্রাব হওয়ার মূল কারন হলো যোনিতে ইনফেকশন হওয়া।
আপনার স্ত্রীর ৩ মার্চ মাসিক শেষ হয়েছে এবং সহবাস করেছেন ৯ মার্চ কনডম ব্যবহার করে যদি কনডম ছিড়ে না যায় তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।
কিন্তু সাদা স্রাবের জন্য তলপেটে ব্যথা হচ্ছে, যোনি টান টান ভাব এছাড়াও বমি বমি ভাব হতে পারে। এসবের কারন সাদা স্রাব।
হতে পারে আপনার স্ত্রীর বিয়ের আগে থেকেই সাদা স্রাবের সময়ায় ছিলেন, তবে যাই হোক যেহেতু এখন আপনার স্ত্রীর সাদা স্রাবের সময়ায় ভুগছেন তাই প্রথমত এই সাদা স্রাব থেকে মুক্তি পেতে হবে। তার জন্য অবশ্যই একজন গাইনি ডাক্তারের চিকিৎসা গ্রহন করতে হবে। তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলবেন
- ১. রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ২. ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশ ব্যবহার করবেন না।
- ৩. ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- ৪. আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- ৫. দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
- ৬. সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
- ৭. ওজন কমান।
-
৮.সহবাসের সময় কনডম ব্যবহার করুন।
৯. যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- ১০ মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- ১১ সহবাসের পর যৌনাঙ্গ ভাল ভাবে পরিষ্কার করুন। ধুয়ে ফেলুন গরম পানি দিয়ে।
- ১২. সহবাসের পর প্রসাব করুন।
- ১৩ একাধিক ব্যক্তির সাথে যৌন সহবাস পরিত্যাগ করুন।
- ১৪ নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিবেন । অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy