2 Answers
সঠিক চিকিৎসা পদ্ধতি মেনে প্রথম থেকেই চিকিৎসা শুরু করলে তোতলামি ১০০ শতাংশ সারানো সম্ভব। তবে চিকিৎসা দেরিতে শুরু হলেও তোতলামো কমানো সম্ভব। এক্ষেত্রে রোগের লক্ষণগুলি প্রকট হওয়ার ৩-৬ মাসের মধ্যে যদি চিকিৎসা শুরু হয়, তাহলে অনূর্ধ্ব ৫ বছরের শিশুর তোতলামি ১০০ শতাংশ সারিয়ে তোলা যায়। পাশাপাশি বড়দের ক্ষেত্রেও তোতলামো ৬০-৮০ শতাংশ কমানো সম্ভব। বড়দের অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন এক-দেড় ঘণ্টা অভ্যাস প্রয়োজন। তোতলামি সারানোর একমাত্র চিকিৎসা “থেরাপি”। সঠিক সময়ে থেরাপির মাধ্যমে একজন অভিজ্ঞ থেরাপিস্ট সম্পূর্ণভাবে তোতলামো সারিয়ে তুলতে পারেন। থেরাপির তিনটি ভাগ রয়েছে— ইন্ডিভিজুয়াল থেরাপি, গ্রুপ থেরাপি এবং কাউন্সেলিং থেরাপি । প্রথম দুটি স্পিচ থেরাপির অংশ। স্পিচ থেরাপি ও এর খরচ স্পিচ থেরাপি এমন একটা সিস্টেম যার দ্বারা রেট অব স্পিচ কমানো হয়। এর দ্বারা ব্রিদিং প্যাটার্ন ঠিক করা হয়, মাসুল টেনশন কমানো হয় এবং মনোবল বাড়ানো হয়। পুরো কাজটা মিডভ্যাস (MIDVAS) পদ্ধতিতে কাজ করে (মিডভ্যাস—মোটিভেশন, আইডেন্টিফিকেশন, ডিসেনসিটাইজেশন, ভেরিয়েশন , অ্যাপরক্সমেশন , স্টেবিলাইজেশন)। স্পিচ থেরাপি ৬-৯ মাসের চিকিৎসা। প্রতি মাসে প্রায় দু হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
আপনি বিনা খরচে এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন। মনে রাখবেন মানুষ অভ্যাসের দাস । আপনি কথা কম বলুন কেননা যে কথা কম বলে তার ভুলও কম হয় যা বলবেন পরিষ্কার করে বলতে চেষ্টা করুন, মিষ্টি কম খান । এভাবে কিছুদিন প্র্যাক্টিস করতে থাকুন আশা করি তোতলানো অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ্ । পরিস্থিতি নিয়ন্ত্রয়ের বাইরে চলে গেলে একজন অভিঙ্গ সাইক্লোজিষ্ট ডাক্তাতের সরনাপন্ন হন । আশা করি উত্তরটি পেয়েছেন ।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy