5 Answers
আপনাকে সে এড়িয়ে চললে সে আপনাকে পছন্দ করতেও পারে আবার নাও করতে পারে।আপনি সরাসরি তাকে সাহস করে বলতে পারেন আপনাকে সে কেন এড়িয়ে চলে।আর সে যদি বলে আপনাকে পছন্দ করে না বলে এড়িয়ে চলে তাহলে আমার মনে হয় আপনাকে তার থেকে দূরে থাকা উচিত এবং তাকেও সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত।
সম্ভবত সে পড়ুয়া এবং ক্যারিয়ার সচেতন। আপনি তাকে শো করুন যে আপনি ও তার মত ক্যারিয়ার সচেতন। আপনি তাকে বোঝান সে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। আপনি তার কাছের বন্ধুদের সাথে মিশুন এবং জানার চেষ্টা করুন তিনি কি কি ভালবাসে কেমন ব্যক্তি পছন্দ করে,ঠিক তেমনটি হওয়ার চেষ্টা করুন এবং তার বন্ধুদেরকে বলুন আপনার সম্পর্কে মাঝেমাঝে ভাল কথা বলতে।
আমার মনে হয় সে অন্য কাউকে ভালবাসে। তাই আপনাকে এড়িয়ে চলে। আপনি খোজ নিয়ে জানার চেষ্টা করুন তার সাথে কারো সম্পর্ক আছে কিনা। আর সম্পর্ক থাকলে আপনিও তাকে এড়িয়ে চলুন।
ফাস্ট গার্ল বিধায় সে একটু অহংকারি হবে এটাই স্বাভাবিক। আর যাদের রোল ১, ২ তাদের স্বভাবতই পড়ালেখার প্রতি আগ্রহ থাকে বেশি। অন্যকোন কিছু নিয়ে তারা তেমন মাথা ঘামায়। তারা ভবিষ্যতে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে। আপনি তাকে প্রথমে বন্ধু হওয়ার অনুরোধ করতে পারেন। তারপর দিনক্ষণ দেখে ভালোবাসার কথাটা জানিয়ে দিবেন।
ভালোবাসা হলো দুইটি মনের মিল। দুইজনের সম্মতি থাকলেই ভালোবাসা হয়। আপনি প্রথমে তার সাথে মিশুন এতে আপনার সংকোচতা দূর হবে। তার সাথে বন্ধুত্ব করুন। তার কাজে সঙ্গ দিন। তার খেয়াল রাখুন। মিলেমিশে থাকতে পারেন, এতে ভালো হবে। তার সাথে ভালো আচরণ করুন। তাকে যেকোন কাজে সহায়তা করুন। তার সাথে যেকোন মতামতকে সম্মান করুন। তাকে বিভিন্ন গিফট দিন। তারপর তাকে প্রপোজ করুন। তবে মেয়েটিকে এমন ভাবে জানান যাতে তারচকোন সমস্যা না হয়। আশা করি বুঝতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy