6 Answers
এই লিংকে যান সব বিস্তারিত জানতে পারবেন https://www.google.com/amp/www.kalerkantho.com/amp/print-edition/islamic-life/2017/07/14/518963
চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাশুর, খালু, ফুফা, চাচাতো শ্বশুর, উকিলবাপ, ধর্মবাপ, ধর্মভাই, দুলাভাই, বেয়াই, ননদের জামাই প্রমুখের সঙ্গে নারিদের দেখা-সাক্ষাৎ করা হারাম এবং তাদের সঙ্গে বিয়েশাদি জায়েজ। স্ত্রীর বর্তমানে বা তার ইদ্দতের সময় তার বোনকে বিয়ে করা হারাম। (সুরা নূর : ৩১, তাফসিরে মাজহারি : ৬/৪৯৭-৫০২, মাআরেফুল কোরআন : ৬/৪০১-৪০৫, হেদায়া : ২/৩০৭, ফাতহুল কাদীর : ২/১১৭)। অতএব আপনার বাবার আপন ভাইয়ের মেয়েকে ও আপনার মায়ের আপন বোনের মেয়েকে বিবাহ করা জায়েজ হবে
অবশ্যই জায়েজ হবে, । কারণ তারা যদি কখনও আপনার সামনে আসে তাহলে পুর্নাঙ্গ পর্দা করে সামনে আসা তাদের জন্য ফরজ । মাহরামের সাথে শুধু বিবাহ হারাম। তারা মাহরামের মধ্যে পরে না। বিস্তারিত জানতে কোনো মুফতির পরামর্শ নিতে পারেন।
আপনার বাবার আপন ভাইয়ের মেয়েকে অর্থাৎ চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ হবে। এবং আপনার মায়ের আপন বোনের মেয়েকে অর্থাৎ খালাতো বোনকেও বিয়ে করা জায়েজ হবে। আল্লাহ তায়ালা বলেনঃ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইঝি, ভাগিনী, দুধ মা, দুধ বোন, শ্বাশুড়ী, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে, কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাক, তবে (তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে) তোমাদের প্রতি গুনাহ নেই এবং (তোমাদের প্রতি হারাম করা হয়েছে) তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং এক সঙ্গে দুই বোনকে (বিবাহ বন্ধনে) রাখা, পূর্বে যা হয়ে গেছে, হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। (আন-নিসাঃ ২৩)
ইসলামী শরীয়তের বিধি অনুযায়ী কিছু নারীকে বিবাহ করা যায় না। যেমন, মা খালা ফুফু মামী আর যে দুধ মা আরো অনেকেই, দুধমা হতে পারে সম্পর্কে বড় আপু তাকেও চলবে না। তাছাড়া সবাইকে বিবাহ করা জায়েজ আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy