আমি শরীরে শক্তি নেই?

আমি বেশি কাজ করতে পারি না,,,আমার শরীরে কোনো শক্তি নেই,, আমি যখন সোজা হয়ে দাড়াই তখন আমার পা কাপে। আমি দউড়িতে পারি না। এক কথায় আমি আমার শরীরে কোনো শক্তি পাই না। এখন কি করলে আমি আগের মতো শক্তি পাবো? একটু ঘড়ুয়া নিয়ম বলে দিবেন।
2911 views

4 Answers

দুধ, ডিম আর খোরমা খেজুর খান। সাকাল নাস্তায় দুধ+ডিম আর বিকাল নাস্তায় দুধ+খেজুর। খেজুর ১-২ ঘন্টা দুধে ভিজিয়ে রাখবেন। আর দিনে পানি বেশি খাবেন। কোনো মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভিটামিন টেবলেট খাবেন।

2911 views Answered
দৈহিক ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্যে নিচের পানীয় পান করতে পারেন -
দুধ ও কাঠবাদাম
  • ৫ -১০টি কাঠবাদাম সারা রাত ঠান্ডা ভিজিয়ে রাখুন।
  • পরের দিন সকালে খোসা ছাড়িয়ে নিন এবং একে গুঁড়া করুন।
  • এক গ্লাস গরুর দুধের মধ্যে এই গুঁড়া মিশিয়ে ফুটান।
  • স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি বা মধু মেশাতে পারেন।

মধু ও দুধ
  • এক গ্লাস দুধের মধ্যে মধু মিশিয়ে নিন।
  • প্রতি দিন রাতে এটি পান করুন।

আপনি পুষ্টিকর খাবার গ্রহণ করুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। শারীরিক বিশ্রাম নিন। দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আশা করি বুঝতে পেরেছেন।
2911 views Answered

নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন।না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারবেন না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। সকালের নাস্তায় রান্না করা সুজি রাখবেন। আতপ চালের ভাতের মাড় খেতে পারেন। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ আর এক চামুচ মধু খাবেন। খাওয়ার পরিমাণ বাড়ান ৪-৫ বার খেত পারেন। রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমাবেন। সম্ভব হলে দুপুরে খাওয়ার পর ১ ঘন্টা ঘুমাবেন খাবারে রুচির জন্য সকালে খালি পেট ১-২ চামচ নিমের রস অথবা কখনো চিরতার পানি খান মাঝে মাঝে অর্জুনের ছাল ভিজিয়ে খাবেন। অর্জুন গ্যাস্ট্রিক, বদ হজম এর জন্যও ভাল কাজ করে। নিম, চিরতা, অর্জুন এই ৩টিই ক্ষুধা বৃদ্ধি করে এবং রুচি বাড়ায়। আর ডাক্তারের পরামর্শ মতে স্কয়ার কম্পানির মাল্টিভিটামিন টেবলেট সেবন করুন। সাথে গ্যায়াসের টেবলেট সেবন করুন। আশাকরি উপরের নিয়ম অনুসরণ করলে আপনার শরিলে শক্তি বৃদ্ধি হবে।

2911 views Answered

আপনি নিয়মিত খাবার খাইবেন ইনশাআল্লাহ শক্তি ফিরে পাবেন।

2911 views Answered

Related Questions

Next steps