বেতের নামাজের বিস্তারিত নিয়ম বিশেষ করে ৩য় রাকাতের দিকটা দুয়া কুনুত পাঠ করে হাত সম্পূর্ন ছারবে..জানালে ভালোহত?
2 Answers
বিতর নামাজ
অন্যান্য ফরজ নামাজের ন্যায় দুই রাকাআত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাশাহহুদ পড়া। তারপর তৃতীয় রাকআত পড়ার জন্য উঠে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা বা আয়াত মিলানো। কিরাআত (সুরা বা অন্য আয়াত মিলানোর পর) শেষ করার পর তাকবির বলে দু’হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবিরে তাহরিমার মতো হাত বাঁধতে হয়। তারপর নিঃশব্দে দোয়া কুনুত পড়া। দোয়া কুনুত পড়ে পূর্বের ন্যায় রুকু, সিজদার পর শেষ তাশাহহুদ, দরূদ, দোয়া মাছুরা পড়ে ছালাম ফিরানোর মাধ্যমে বিতরের নামাজ সমাপ্ত করতে হয়।
সতর্কতা- তৃতীয় রাকাআতে দোয়া কুনুত না পড়ে সিজদায় চলে গেলে নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে সাহু সিজদা করলেই চলবে। আবার ভুলে প্রথম বা দ্বিতীয় রাকাআতে দোয়া কুনুত পড়ে ফেললেও সাহু সিজদা দিতে হবে। সুতরাং বিতরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে নিয়মিত বিতরের নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।
তাশাহুদ পড়ে দাড়িয়ে যাবেন । সূরা ফাতিহা & একটা অন্য সূরা যোগ করবেন।তারপর, হাত ছেড়ে আবার আল্লাহুআকবার বলে আবার নিয়ত বাঁধবেন (হাত বাঁধবেন) তারপর দোয়ায় মাসুরা (আল্লাহুম্মা ইন্না-নাস্তা ইনুকা..........)পড়ে রুকু সেজদা করে তাশাহুদ, দোরুদ শরীফ , দোয়ায়ে কুনুত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy