কোরবানিকৃত পশুদের পরকালে কি তাদের জন্যে কি কোনো পুরস্কার আছে?
2 Answers
সৃষ্টিকূলে মানুষই সেরা, তাতে কোন সন্দেহ নেই। মানুষ স্রষ্টার প্রতিনিধিত্ব করে, কাজটাও সব সৃষ্টির চেয়ে আলাদা। আর, মানুষই এক মাত্র জীব, যে শান্তিময় স্থানে (জান্নাতে) প্রবেশ করবে - বই আর কেউ নয়। এছাড়াও, কিয়ামত বা পরকালের ব্যাপারে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে শুধুমাত্র মানুষদের নিয়েই কথা বলেছেন, বই অন্য কারো নয়। কুরআনের বাণীঃ "সেদিন মানুষ বলবে, 'পালাবার স্থান কোথায়'?" (সুরা কিয়ামাহ, আয়াত নং ১০)
জনাব, পরকাল শুধুমাত্র মানুষের জন্যই বিদ্যমান, কোনো পশুর জন্য নয়। হোক সেটা কোরবানীকৃত কিংবা সাধারণভাবে মৃত। বস্তুত, মানুষ ছাড়াও অন্য কিছু প্রাণী আছে, যারা জান্নাতে প্রবেশ করবে। তবে, তাদের কথা ভিন্ন। যেমনঃ আসহাবে কাহাফ-এর কুকুর কয়েকজন যুবকের ছোহবাতে থাকার কারণে জান্নাতে যাবে।
কোরবানিকৃত পশুদের পরকালে তাদের জন্যে কোনো পুরস্কার নেই। কিয়ামতের দিন ন্যায্য বিচারের পর সব পক্ষীকুল ও জন্তু-জানোয়ার তৎক্ষণাৎ মাটির স্তুপে পরিণত হবে। আল্লাহ তায়ালা বলেনঃ ভূপৃষ্ঠে বিচরণশীল প্রত্যেকটি জীব এবং দুই ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতই এক একটি জাতি। এ কিতাবে আমি কোন কিছুই বাদ দেইনি। অতঃপর তাদের সকলকে স্বীয় প্রতিপালকের কাছে সমবেত করা হবে। (সুরাআন আমঃ ৩৮) অর্থাৎ, উল্লিখিত সমস্ত জাতিকেই কিয়ামতে একত্রিত করা হবে। এই দলীলের ভিত্তিতেই উলামাগণের একটি দল মনে করেন যে, যেভাবে সমস্ত মানুষকে জীবিত করে তাদের হিসাব নেওয়া হবে, অনুরূপ জীব-জন্তু এবং অন্যান্য সকল সৃষ্ট জীবকে জীবিত করে তাদেরও হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ আরো বলেছেন, যখন বন্য পশুগুলিকে একত্রিত করা হবে। (সূরা তাকবীরঃ ৫) আর এই ধরনের কথা একটি হাদীসেও নবী করীম (সাঃ) বলেছেন। শিংবিশিষ্ট কোন ছাগল যদি শিংহীন কোন ছাগলের উপর যুলুম করে থাকে, তাহলে কিয়ামতের দিন শিংবিশিষ্ট ছাগলের কাছে থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। (মুসলিমঃ ১৯৯৭) আয়াত থেকে জানা যায় যে, কিয়ামতের দিন মানুষের সাথে সর্বপ্রকার জানোয়ারকেও জীবিত করা হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কেয়ামতের দিন তোমরা সব হক আদায় করবে, এমনকি 'আল্লাহ তায়ালা এমন সুবিচার করবেন যে', কোন শিং বিশিষ্ট জন্তু কোন শিংবিহীন জন্তুকে দুনিয়াতে আঘাত করে থাকলে এ দিনে তার প্রতিশোধ তার কাছ থেকে নেয়া হবে। (মুসনাদে আহমাদঃ ৩৬২) এমনিভাবে অন্যান্য জন্তুর পারস্পরিক নির্যাতনের প্রতিশোধও নেয়া হবে। (মুসনাদে আহমাদঃ ৩৬২) অন্য হাদীসে এসেছে, যখন তাদের পারস্পরিক অধিকার ও নির্যাতনের প্রতিশোধ নেয়া সমাপ্ত হবে, তখন আদেশ হবেঃ তোমরা সব মাটি হয়ে যাও। সব পক্ষীকুল ও জন্তু-জানোয়ার তৎক্ষণাৎ মাটির স্তুপে পরিণত হবে। এ সময়ই কাফেররা আক্ষেপ করে বলবেঃ অর্থাৎ আফসোস আমিও যদি মাটি হয়ে যেতাম এবং জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কিয়ামতের দিন সব পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে, এমনকি, শিংবিহীন ছাগলের প্রতিশোধ শিংবিশিষ্ট ছাগলের কাছ থেকে নেয়া হবে। (মুসনাদে আহমাদঃ মুস্তাদরাকে হাকিমঃ)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy