ডিস্ক ক্লিনাপ এর বিস্তারিত বলুন?

কম্পিউটারে disk cleanup নামে যে অপশন আছে সেটার কাজ কি? বিস্তারিত আলোচনা করার অনুরোধ করছি
3009 views

2 Answers

আসসালমু আলাইকুম,            disk cleanup এর মাধ্যমে কম্পিউটার এর গতি বৃদ্ধি পায়,old windows ডিলিট করা যায়,smooth হয় এবং recycle bin এর ফাইলগুলো ডিলিট হয়।(শুধুমাত্র local disk এর ক্ষেত্রে প্রযোজ্য)            অন্য ডিস্কগুলো disk clean up করলে আপনার ব্যক্তিগত ফাইলগুলো clean up হয়ে যেতে পারে।            তাই শুধুমাত্র local disk cleanup করলে কম্পিউটার এর গতি বৃদ্ধি পায় এবং অব্যশই restart ডিবেন।                আপনি কী disk cleanup করতে পারেন ,যদি না পারেন তাহলে মন্তব্য করবেন?

3009 views Answered

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে ডিস্ক ক্লিনআপ নামে একটি ছোট প্রোগ্রাম থাকে। হার্ডডিস্কের যে ড্রাইভ পার্টিশন থেকে জায়গা কমাতে চান (বিশেষ করে সিস্টেম ড্রাইভ বা C:\/ ) সেটির ওপর ডান ক্লিক করে প্রোপার্টিজ নির্বাচন করুন। জেনারেল ট্যাবে থাকা ডিস্ক ক্লিনআপ বোতামে ক্লিক করুন। এখান থেকে টেম্পোরারি ফাইল, লগ ফাইল, রিসাইকেল বিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইলে টিক দিয়ে ওকে করুন। সিস্টেম ফাইলও পরিষ্কার করা যাবে এখান থেকে। ডিস্ক ক্লিনআপ উইন্ডোর একটু নিচেই ক্লিনআপ সিস্টেম ফাইলস নামে আরেকটি বোতাম আছে। সেটিতে ক্লিক করে কাজটা করা যাবে। আবার একই উইন্ডোর মোর অপশনস ট্যাবে ক্লিক করে সিস্টেম রেস্টোর এবং শ্যাডো কপির ফাইলও মোছা যাবে। একই সঙ্গে প্রোগ্রামস ও ফিচার অংশের ক্লিনআপ বোতামে ক্লিক করে কম্পিউটারে ইনস্টল করা অপ্রয়োজনীয় বিভিন্ন প্রোগ্রাম আনইনস্টল করা বা মুছে ফেলা যাবে। প্রোগ্রাম মোছার এই কাজটি কন্ট্রোল প্যানেলে গিয়েও করা সম্ভব। প্রোগ্রামস অ্যান্ড ফিচারস অপশনে ক্লিক করে বেশি জায়গা নিচ্ছে অথচ তেমন প্রয়োজন নেই এমন সব প্রোগ্রাম ধরে ধরে আনইনস্টল করা যাবে।

3009 views Answered

Related Questions

Next steps