2 Answers
অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে
পার্থক্যঃ
১. অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ গঠন করে । কিন্তু কিটোন এ বিক্রিয়া করেনা ।
২. অ্যালডিহাইড ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধঃক্ষেপ
তৈরি করে । কিটোন এ বিক্রিয়া করেনা ।
৩. অ্যালডিহাইড সিফস্ বিকারকের সাথে বিক্রিয়া করে গোলাপী বর্ণ
ফিরিয়ে আনে । কিটোন বিক্রিয়া করেনা।
৪. অ্যালডিহাইড উত্তপ্ত NaOH এর সাথে বিক্রিয়া করে রেজিন গঠন করে । কিটোন রেজিন গঠন করে না ।
৫. অ্যালডিহাইড সহজেই পলিমার গঠন করে।কিন্তু কিটোন পলিমার গঠন করে না।
মনে রাখার সহজ পদ্ধতিঃ
কিটোনের শেষের অক্ষর 'ন' । 'ন' তে হয়
'না' ।অর্থাৎ কিটোন কারো সাথে বিক্রিয়া করে না ।
অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে অনেক পার্থক্য আছে যেমন, ★অ্যালডিহাইডের কার্যকরীমূলক (-CHO),কিটোনের (-CO-) ★অ্যালডিহাইড সর্বনিম্ন ১কার্বন বিশিষ্ট হতে পারে, কিন্তু,কিটোনের সর্বনিম্ন সদস্যের কার্বন সংখ্যা ৩. ★ অ্যালডিহাইডের টলেন বিকারক ও ফেহলিং দ্রবনের সাথে বিক্রিয়া দেয়,কিন্তু কিটোন দেয় না।