জীবনের সমাধান চাই?
আমার নাম শ্রুতি,
আমি আমার জীবনের কিছু বাস্তব ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, আর বলতে পারেন বুদ্ধিও নিতে চাই,
প্রথম থেকে শুরু করি, আমি আমার যে আছে , সে আমার চাচাতো ভাই, ছোটবেলা থেকেই ওকে পছন্দ করতাম , ওর চালচলন ,হাসি সবকিছু আমার ভালো লাগতো, এভাবে ভালো লাগতে লাগতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি, কিন্তু ওকে বলতাম না, কিছুদিন পর কানাকানি শুনতে পারলাম ওকে নাকি ওর এক সুন্দরী ক্লাসমেট প্রপোজ করেছে , ওহ একটা কথা তো বলাই হয়নি আমার চাচাত ভাইয়ের নাম মুন, দেখতেও ভীষণ সুন্দর, তাই ওই ঘটনার কথা শুনে ভেতরে খুব ভয় আর রাগ কাজ করতে থাকে, যদি মুন রাজি হলে যায়???,,, মেয়েটাও আর ছেলে খুঁজে পেলনা ,,, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে আমি না পেরে হঠাৎ একদিন সকালে ওদের বাসায় বেড়াতে যাই, বেড়াতে গিয়ে ওর চোখে আমি আগের মুন পাইনি, আমার দিকে কেমন করে জানি তাকাচ্ছিলো, এভাবে ২_৩ ঘণ্টা পর হাওয়ার পর, ও রুমে শুয়ে আছে, আমি কি একটা কারণে ওর রুমে যাই কি একটা জিনিস আনতে, ও হঠাৎ আমাকে ডাক দিয়ে বললো শ্রুতি , তোর সাথে কথা আছে, মোবাইল নাম্বারটা দিবি?
আমি তো মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলাম, আমার তখন মোবাইল ছিলনা, আম্মুর নাম্বার দিয়ে বললাম যখন আমি এসএমএস দেবো তখন এসএমএস দেবেন, আমি বাসাই চলে আসলাম, এসেই আমি একটা কান্ড করলাম, আগেই বলে রাখি, আমার ধৈর্য শক্তি একবারে নেই বললেই চলে , তো আমি এসএমএস এ কিছু না ভেবেই, ওর কথা বলার আগেই আমি ওকে প্রপোজ করে বসি, ও প্রথমে খুব অবাক হলেও, পরে রাজি হোয়ে যায়, আর বললো ও নাকি এই জন্যেই আমার নাম্বার নিয়েছিল, ও নাকি আমাকে আগে থেকেই পছন্দ করত, তো এইভাবে শুরু আপনাদের নতুন জীবন , এভাবে ভালোবাসা, রাগ,অভিমান, জেদ, মিশিয়ে আপনাদের ভালোবাসার রসায়নটা বেশ ভালই চলছিল,
হঠাৎ একদিন আমার এক ক্লাসমেট এর একটা কাহিনী হয়, ও ওর বয়ফ্রেন্ড এর সাথে রুম ডেট করে, আর তারপর ওর বোয়ফ্রেন্ড ওকে ছেড়ে দেইয়, কাদতে কাদতে জখন আমাকে কথাগুলা ও বললো, আমার মনেও ভয় কাজ করতে লাগলো, এম্নিতেই ও দেখতে অনেক সুন্দর, যদি অন্য মেয়ে এসে অকে প্রোপজ করে, আর ও রাজি হয়ে জায়,??? তখন মুন কেবল ইন্টারমিডিয়েট ফার্ষ্ট ইয়ার পড়ছে, আমি ওকে বিয়ের জন্যে প্রচুর প্রেসার দিতে লাগলাম, আমরা দুজনের কেউ ই প্রাপ্তবয়স্ক ছিলাম না, তাই ও বল্লো আরো কিছুদিন অপেক্ষা করতে, আমি খুব জেদি সভাবের, তাই কোনো কথা মানলাম না, একটা সময়ে আমার বাসায় আমার বিয়ের একটা সম্বন্ধ আসে, এইটা ও শোনার পর থেকে ও পুরো বদলাই গেলো, ও কোর্ট রেজিস্ট্রেশন করার জন্য পাগল হয়ে গেলো, আমাকে বল্লো, আমিও রাজি হয়ে গেলাম, তো আমরা 2019 এর 30 জানুয়ারি কোর্ট রেজিস্ট্রেশন করলাম, তবে জন্মনিবন্ধন সনদের সাল চেঞ্জ করে , শুরু হলো আমাদের নতুন জীবন, অইদিন আমি ওর চোখে আমার প্রতি ওর ভালবাসা দেখেছিলাম, তারপর কেটে গেল আরো কিছুদিন, আজ কয়দিন হলো আমার বাসায় আমাদের রিলেশনের কথা জেনে গেসে, আমাকে খুব খুব খুব বকা আর গালাগালি দিচ্ছে, আমি বিয়ের কথাটা জানাতে পারবোনা, জানালে বাসাই অনেক কষ্ট পাবে, মুনকে বললাম, ও আমার জন্য ওর বাসায় সবাইকে রাজি করিয়ে ফেলেছে, ও আমার জন্যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই এখন একটা অসুধ কম্পানিতে জব করছে,, ও আমাকে এটাও বলেছে, তুমি একবার বলো, আমি তোমাকে নিয়ে আসবো আমার কাছে, কেও জানবেনা, কিন্তু আমি পালাবোনা, আমি ওকে বলেছি আমার আম্মু, ভাইয়া, আর মামাকে রাজি করাতে, কিন্তু আমার বাসার কেও ওকে কেনো জানি সহ্যই করতে পারছেনা,
আমি মরে জাবো, কিন্তু পালাবোনা, আবার মুনকেও ছাড়তে পারবোনা, এখন আমার খুব মরে যেতে ইচ্ছা করে, কিন্তু মুন ওর কসম দিয়ে বলেছে আমি জানো কোনোদিন নিজের ক্ষতি না করি, এখন আমি কি কোরবো?
খুব ডিপ্রেশন এ ভুগছি, বাচতে ইচ্ছা করেনা,
আমি মুনকে ছাড়া বাচবোনা
ভালবাসা যে কেনো কেও মানতে চাইনা
কিছু জানিনা আমি, হয়তো এখানেই থেমে জেতে পারে আমার জীবনের গতি...
হতে পারে এটাই আমার জীবনের শেষ স্টাটাস.....
1 Answers
এত লম্ভা করে লিখেছেন তারপর ও পুরাটা পড়লাম। আপনার জিবনের কাহিনী শুনে আপনাকে শুধু এটাই পরামর্শ দিতে পারি । আপনি যেহুতো বিয়ে করে গেলেছেন। তাই এখন এই কথা আপনার ফ্যামেলিকে বলে দেওয়া উচিত।আপনার লোকানোর কারনে হয়তো অন্য বড় কোন অঘটন ঘটে যেতে পারে তাই বলে দেওয়া উচিত।পালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই মূহুর্তে সাহস করে চলতে হবে।কাউকে ভয় পেয়ে নিজের জীবন শেষ করলে চলবে না। আপনার জীবন এর সাথে এখন অন্য একটি জীবন জরিত। জিবনের মানেই যুদ্ধ ।তাই তেমে গেলে চলবে না ,সমস্যা আসছে এটার সমাধান খুজার চেস্টা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy