ঘুম থেকে হঠাৎ করে মাঝে মধ্যেই জেগে উঠছি?

আমি একজনকে প্রচন্ড ভালোবেসেছিলাম। তার সাথে ঘোরাঘুরি করার খুবই ইচ্ছা ছিল আমার। কিন্তু একটি ব্যাপারে তার সাথে ঝগড়া হওয়ার কারণে সে আমাকে আর বুঝলো না। এখন ঘুমের মাঝে হঠাৎ হঠাৎ করে জেগে উঠছি এবং মনে হচ্ছে এই বুঝি তার সাথে আমি ভ্যান থেকে নামছি, এই বুঝি তার সাথে বাজারে বসে নাশতা করছি, সে খুব একটি সুন্দর পোশাক পড়ে আমার সামনে দাড়িয়ে আছে এবং আরও বিভিন্ন পজিটিভ কল্পনা। এই বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তা করছি এবং আমার ঘুমও ভালো হচ্ছে নাহ।
2755 views

3 Answers

এগুলো সবই চিন্তা। আপনি তার সাথে এমন ভাবে মিশে গেছেন যে তাকে আপনি কল্পনা করছেন। যাই হোক নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসাই ভালো তাই নিচের কাজ করতে পারেন। আপনি নিজের শরীরের উপর যত্নবান হন। দেখবেন এই কল্পনা ছুটে পালাবে যেমন আপনি যদি প্রতিদিন সকালে ব্যায়াম করেন। এগুলো ভাবার সময়ই পাবেন না। ডেয়ারি লিখতে পারেন। ডায়েরি লিখলে নিজের মনের কিছু শান্তি পাওয়া যায় যা আপনার মনকে সতেজ রাখে। ডায়েরি লিখলে এই সমস্যার সামাধান পাবেন   আপনার যে কাজ ভালোলাগে সেই কাজগুলো করুন। যেমন- আমার গান গাইতে ভালো লাগে। আপনার যদি ছবি কাতে ভালো লাগে বা অন্য কোন কাজ ভালো লাগে সেটা করুন দেখবেন সমস্যাটা চলে গেছে। আপনার জীবনের যে লক্ষ সেটা পূর্ণ করার টার্গেট তৈরি করুন।দেখবেন নিজের সপ্ন পূরণ কর‍তে গেলে এই সমস্যা হবে না। যাই হোক তাকে নিয়ে চিন্তা করবেন না দেখবেন সমস্যা থাকবে না।

2755 views Answered

তাকে প্রচন্ড ভালোবাসার কারনে তার শূন্যতা অনুভব করছেন । নামাজ পড়ুন তাহলে সকল শূন্যতা দূর হয়ে যাবে ।

2755 views Answered

আপনি তাকে বেশী ভালবেসে ছিলেন তাই তাকে ভুলতে পারছেন না। তাই বেশী চিন্তার কারনে আপনার এরকম সমস্যা হচ্ছে। আপনি তার ব্যাপারে বেশী চিন্তা করবেন না।তাকে মন থেকে ভুলো যাওয়ার চেষ্টা করুন। আর সমস্যা বেশী হলো একজন ভাল মনোবিদের কাছ থেকে পরামর্শ নিন।

2755 views Answered

Related Questions

Next steps