4 Answers
যদি আপনার পিতা-মাতা থাকে তাহলে তাদের দিকে লক্ষ্য করুন তাহলেই আপনার প্রশ্নের উত্তর টা পেয়ে যাবেন ।। প্রেম ভালবাসা সবকিছু না তবে এগুলা ছাড়া সবকিছুই মূল্যহীন ।।
প্রেম ভালোবাসা দিয়ে মানুষ তার জীবনে উন্নতি করতে পারে না। অতএব, মানব জীবনে প্রেম ভালোবাসা সব নয়। প্রেম করবেন ভালো কথা। প্রেম করে তো আপনাদের একসয় বিবাহ করার প্রয়োজন হবে। তখন চাকরি না থাকলে সম্পর্ক ঠিক থাকবে?
যাই হোক যখন ভালো চাকরি থাকবে তখন আপনার সম্পর্ক ভালো থাকবে। নয়তো প্রতিদিন ঝরগা লাগবে। প্রেম টিকাতে চাইলে ও বিয়ে করতে চাইলে চাকরি বা শিক্ষা প্রয়োজন শিক্ষা ছাড়া যেমন চাকরি পাবেন না। তেমন- চাকরি ছাড়া প্রেম পেলেও টিকিয়ে রাখতে পারবেন না।
প্রেম সব নয়। প্রেমের আগে চাকরি আছে। তাছাড়া প্রেমের আগে বাবা-মায়ের ভালোবাসা আছে।
মানুষের জীবনে প্রেম ভালবাসাই সব না। অন্য কিছুও আছে। আপনি বাবা মার সেবা করতে পারেন। আল্লাহর ইবাদত করতে পারেন। পাচঁ ওয়াক্ত নামায পড়তে পারেন। নবীজির সুন্নত আদায় করতে পাড়েন। পাপ কাজ থেকে বিরত থাকতে পারেন। বেশী বেশী নেক কাজ করতে পারেন। আল্লাহ আপনাকে যে অসংখ্য নেয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায় করুন। এগুলোর দ্বারা ইহকাল ও পরকালে আল্লাহ আপনাকে সুখে রাখবেন।
কখনোই না। মানুষের জীবনে প্রেম-ভালোবাসা ছাড়া আরো অনেক কিছু আছে। আপনার জীবনের অন্যতম প্রধান কাজ নিজেকে প্রতিষ্ঠিত করা। আপনার পরিবারে যারা আছে তাদের দায়িত্ব আপনার কাধেই। আপনি শুধু প্রেম-ভালোবাসা দিয়ে জীবনে কিছুই করতে পারবেন না। আপনাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। আগে নিজেকে গড়ে তুলুন। প্রেম-ভালোবাসা পরেও করা যাবে। ভালোবাসা সবার জীবনেই আসে। তাই বলে জীবনের মূল্যবান সময়টাতে প্রেম করে নিজের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেওয়া যাবে না। আপনাকে বেঁচে থাকার জন্য আয়-রোজগার করতে হবে। নিজের জীবনটাকে সঠিকভাবে গড়তে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy