মানুষের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করে দিলে কি কিছু হয়?
2 Answers
রাস্তা বন্ধ করে দেয়া কুফরি। রাস্তা খুলে দেয়া সুন্নত। মানুষ চলা চলের জন্য বিকল্প কোনো রাস্তা না থাকলে আপনি মানুষকে রাস্তাটা খুলে দিন।
মানুষের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া গুনাহের কাজ। জনাব! মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কষ্ট দেওয়া তো দূরের কথা রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখলে ঈমানের দাবি হলো তা সরিয়ে দেওয়া, এটি ঈমানের সর্বনিম্ন স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঈমানের সত্তরের অধিক শাখা রয়েছে, সর্বোত্তম শাখা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলা। সর্বনিম্ন শাখা রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। (সহীহ মুসলিমঃ ৩৫) আরেক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী (রাঃ) কে নসীহত করেনঃ তার মাঝে একটি উপদেশ ছিল রাস্তা থেকে পাথর, কাঁটা, হাড্ডি সরানোও সদাকা। (জামে তিরমিযীঃ ১৯৫৬) মুমিনের কাছে ঈমানের ন্যূনতম দাবি হলো সে যখন রাস্তায় চলবে কষ্টদায়ক কিছু দেখলে তা সরিয়ে দেবে। কিন্তু মানুষের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করে দেবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy