3 Answers

ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য বেশি বেশি তরল খাবার খেতে হবে । যেমন: ডাবের পানি, কমলার জুস, কোমল পানীয়, গ্লুকোজ ইত্যাদি । এছাড়া ডেঙ্গু প্রতিরোধের জন্য নির্দিষ্ট খাবার হিসেবে ডাক্তাররা পেঁপের পাতা বেটে রস করে খেতে বলছেন । এতে ডেঙ্গু রোগী অনেকাংশেই সুস্থ হবেন ।

2912 views Answered

ডেঙ্গু জ্বর হলে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। এমন কিছু খাবার আছে যেগুলি খেলে দ্রুত এ রোগ ভাল হয়ে যায়। যেমন-

১. কমলায় থাকা প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ ডেঙ্গু জ্বর সারাতে ভূমিকা রাখে। এতে থাকা ফাইবার এবং ভিটামিন সি ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে।

২. ডেঙ্গু জ্বর হলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে এ সময়ে শরীরে আর্দ্রতা বজায় রাখা দরকার। ডাবের পানিতে থাকা পুষ্টি উপাদান শরীর থেকে টক্সিন বের করে দেয়। সেই সঙ্গে দ্রুত ডেঙ্গু থেকে সেরে উঠতে ভূমিকা রাখে।

৩. ডালিমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্তের প্লাটিলেট ঠিক রাখতে সাহায্য করে। আর প্লাটিলেট ঠিক থাকলে শরীরও দ্রুত সুস্থ হয়ে ওঠে। 

৪. পেঁপের পাতা এবং বীজ ডেঙ্গু জ্বরের জন্য দারুণ উপকারী। ডেঙ্গু হলে এগুলোর জুস করে খেতে পারেন। এতে রক্তের প্লাটিলেট ঠিক থাকবে। 

৫. পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে যেকোন ধরনের সংক্রমণ থেকে বাঁচায়। 

ডেঙ্গু জ্বর হলে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। এর মধ্যে তেলে ভাজা, ঝাল বা মসলাযুক্ত এবং ক্যাফেইন জাতীয় খাবার উল্লেখযোগ্য। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

2912 views Answered

আসলে ডেঙ্গু প্রতিরোধে কিছুখেতে হবে এমনটা নয়।ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার যাতে সংক্রমণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে*ধন্যবাদ

2912 views Answered

Related Questions

Next steps