বীমা প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে কিসের স্বার্থে ক্ষতিপূরণ দেয়....?

বীমা প্রতিষ্ঠান বীমা গ্রহিতাকে কিছু ক্ষতিপূরণ দেয়। কিন্তু বীমা প্রতিষ্ঠানের এতে লাভ কি.....????
2948 views

2 Answers

বীমা কোম্পানি এমনিতেই আমাদের ক্ষতিপূরণ দেয় না। এর সকল অর্থ আমরাই দিয়ে থাকি। প্রতিটি বীমা কোম্পানিই গ্রহীতার কাছ থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করে থাকে। সেই হিসাবেই কোনো বিপদে পড়লে ক্ষতিপূরণ দেয়। যদি সেই ক্ষতিপূরণ পূর্বে আসা অর্থের চেয়ে বেশি হয় সেটাও আগামীতে পূরণ করে নেওয়া হয়। আর বীমা করানোর খরচ, মুনাফা সব মিলিয়ে বীমা কোম্পানিও লাভ করে। 

2948 views Answered

বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ না দিয়ে বিমা কোম্পানির অন্য কোনো উপায় নেই।এতে দুই পক্ষের স্বার্থ জড়িত।বিমা গ্রহীতার ক্ষতি হলে সে নিজে এসে বিমা কোম্পানি বা প্রতিষ্ঠানের নিকট এসে ক্ষতিপূরণ দাবি করে।সব প্রমাণ পেলে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দেয়। ধরুন,একটি বিমা কোম্পানিতে 10 জন বিমা করে এবং টাকা দেয়।সবার তো আর ক্ষতি হবে না।হয়তো 1 বা 2 জনের ক্ষতি হলো।বাকি 8 জনের বিমার টাকা বিমা কোম্পানির লাভ হবে।

2948 views Answered

Related Questions

Next steps