2 Answers

সূত্রের জন্যে নাম্বার দিবে না। তবে যদি অংকের কিছু অংশ হয় তাহলে সৃজনশীলের নিয়ম অনুযায়ী কিছু নাম্বার পাওয়া যায়। ধরুন, ৪নাম্বারের প্রশ্ন, এখানে শুরুতে কিছু হলো শেষে মিলাতে পারলেন না। তখন স্যার হয়তো ২দিতে পারেন।

2873 views Answered

অংকের কিছুটা ভুল হলে ঠিক যত অংশ ভুল হয়েছে সেই অংশের নাম্বার কেটে নেওয়া হয়। বাকি যেটুকু ঠিক হবে তার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। ধিরুন, আপনাকে কতগুলো সংখ্যা দিল। এখন প্রশ্ন হল--- সেই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয়ের জন্য প্রধাণত আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে সংখ্যাগুলো যোগ,এরপর মোট সংখ্যা দিয়ে সেই যোগফলকে ভাগ। সেই প্রশ্নটির জন্য চার মার্ক বরাদ্দ থাকে থাকে, এক্ষেত্রে যোগটি করার জন্য দুই মার্ক আর ভাগটা করার জন্য দুই মার্ক দেওয়া হবে। আপনি যদি যোগটা ঠিকভাবে করতে পারেন তাহল যোগের জন্য যেই মার্ক ছিল সেই মার্কটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপর এর কাজ হল ভাগ। যদি ভাগটাও ঠিক করতে পেরেছেন তাহলে সেখানেও দুই মার্ক দিয়ে দেওয়া হয়। আর এটা ভুল করলে সেখানে ভাগের জন্য কোনো মার্ক দেওয়া হবে না। মুলত সব প্রশ্নেই এভাবেই মার্ক দেওয়া হয়। এইদিক বিবেচনায় বলা যায়, একটু ভুল হলেই পুরো মার্ক কেটে নিবে না। তবে একটা অংকের জন্য মেইন জিনিস হল সুত্র। সুত্রই যদি ভুল হয় তাহলে মার্ক না দেওয়ারই সম্ভাবনা বেশি।

2873 views Answered

Related Questions

Next steps