2 Answers

মুনাফিকদের আনুগত্য করা নাজায়েজ। কেননা, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন - "হে নবী, আল্লাহকে ভয় কর এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না। নিশ্চয় আল্লাহ সম্যক জ্ঞানী, মহাপ্রজ্ঞাময়।" (সুরা আহযাব, আয়াত নং ১) আল্লামা ইবনে কাসীর (রঃ) বলেন, এ আয়াতে কাফের এবং মুনাফিকদের অনুসরণ থেকে নিষেধ করার কারণ মূল উদ্দেশ্য হলোঃ তিনি যেন তাদের সাথে কোনো পরামর্শ না করেন। কারণ, তাদের সাথে পরামর্শ গ্রহণ করা হলে তাদের মতামতের কিছুটা অনুপ্রবেশের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরূপ সুযোগও যাতে না হয়, তারই পথ বন্ধ করা হয়েছে। আর, তার পক্ষে ওদের অনুসরণের তো কোনো প্রশ্নই ওঠে না। 

2817 views Answered

মুনাফিকদের আনুগত্য করা যাবে না, বরং অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা ও তার রাসূলের। কারণ তারা আল্লাহ তাআলার বিধানের ওপর প্রতিষ্ঠিত নয়। তুমি আল্লাহ তাআলার দীনের ওপর প্রতিষ্ঠিত আছ এবং তার বিধান মেনে চলছো বলে তারা কত ঠাট্টা-বিদ্রপ করবে, কত রসিকতা করবে। তাই বলে আল্লাহ তাআলার বিধান থেকে সরে যাওয়া যাবে না, কারণ তারা চায় তুমিও তাদের মত পথভ্রষ্ট হয়ে যাও। সকল কাজে একমাত্র আল্লাহ তাআলার ওপর ভরসা করো। কেননা আল্লাহ তাআলার ওপর ভরসা করলে কোন নিন্দুকের নিন্দা ও তিরস্কারকারীর তিরস্কার দীন থেকে সরাতে পারবে না। তিনিই তার জন্য যথেষ্ট, সে অন্য কারো সাহায্য-সহযোগীতার মুখাপেক্ষী হবে না। আল্লাহ তাআলা বলেনঃ যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। (সূরা তালাকঃ ৩)

2817 views Answered

Related Questions

Next steps