নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে ?

এখানে "জাহান্নামের সর্বনিম্ন স্তর" বলতে কি বুঝানো হয়েছে ?
3625 views

3 Answers

জাহান্নামের সাতটি স্তর রয়েছে। এই স্তরগুলোতে শুধু শাস্তি আর শাস্তি। এই স্তর গুলোর শাস্তি একেক রকম। যে কম পাপ করবে, তার স্থান জাহান্নামের উচ্চ স্তরে। মানে সেই স্তরে শাস্তির ব্যবস্থা কম রয়েছে।যে বেশি পাপ করবে তার স্থান জাহান্নামের নিম্ন স্তরে। অর্থাত সেখানে শাস্তি বেশি। যে যেমন পাপ করবে, তার জন্য তেমন তেমনি জাহান্নামের স্তর রয়েছে ।

3625 views Answered

তাফসিরে ইবনে কাসিরে জাহান্নামের সর্বনিম্ন স্তর বলতে কি বুঝানো হয়েছে তা নির্ণয়ে কিছু মত উল্লেখ করেছেন।মতগুলি নিম্নরূপ; (১) ইবনে আব্বাস রাঃ বলেন,বাস্তবেই মুনাফিকদের কে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে। (২) কেউ কেউ বলেছেন,আসলে জান্নাতের যেমন কয়েকটি স্তর রয়েছে, তেমনিভাবে জাহান্নামের‌ও কয়েকটি স্তর রয়েছে; সেই স্তরগুলির মধ্য হতে এখানে একটি স্তর বুঝানো হয়েছে। (৩)আবু হুরায়রা রাঃ বলেন, সেখানে কিছু ঘর থাকবে যেগুলোর দরজাও থাকবে। সেই ঘরগুলোতে রেখে দরজা বন্ধ করে উপর-নিচ থেকে আগুনে শাস্তি দেয়া হবে।সর্বনিম্ন স্তর দ্বারা এটাকে বুঝানো হয়েছে। (৪) ইবনে মাসউদ রাঃ বলেন, এখানে কিছু আগুনের সিন্দুক বুঝানো হয়েছে, যেগুলোর মধ্যে রেখে তালাবদ্ধ করে শাস্তি দেয়া হবে। ইবনে মাসউদ রাঃ থেকে লোহার সিন্দুকের কথাও বর্ণিত আছে। মোট কথা, মুনাফিকদেরকে কঠোর শাস্তি প্রদান করা হবে।তবে যদি তারা তাওবা করে খাঁটি ঈমানদার হয় তাহলে মুক্তি পাবে; যা পরের আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন।

3625 views Answered

স্তর শব্দের অর্থ হচ্ছে বিভাগ, শ্রেণি, থাক, স্তবক, পর্দা বা আস্তরণ। জান্নাত ৮টি তথা জান্নাতের স্তর ৮টি। জাহান্নাম ৭টি তথা জাহান্নামের স্তর ৭টি। জান্নাতের সর্বোচ্চ স্তরে মানে সর্বোত্তম জান্নাতে তথা জান্নাতুল ফিরদাউসে। ঠিক তেমনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে মানে সর্বনিকৃষ্ট জাহান্নামে। ধন‍্যবাদ।

3625 views Answered

Related Questions

Next steps