ভিসা নিয়া ব্যাবসা করা কি জায়েজ?

আমি যদি একজন লোক কে এই বলে ভিসা বেচি যে ভিসার জন্য কফিল আমার কাছ থেকে ২০০০ রিয়াল নিয়েছে আপনাকে ১০০০ রিয়াল লাভ দিয়ে নিতে হবে,, আর এই লাভের কথাটা কফিল কে বলা যাবে না,, এভাবে কি জায়েজ হবে?
3073 views

2 Answers

যদি কথা সত্য হয় তাহলে জায়েজ হবে। নতুবা ধোঁকা দিয়ে টাকা নেয়া হবে;যা হারাম। নিম্নোক্ত হাদিস তো তাই ইঙ্গিত করে;আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃএকদা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাদ্য শস্যের একটি স্তুপের পাশ দিয়ে অতিক্রম  করলেন। তিনি স্তুপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন ফলে হাতের আঙল গুলো ভিজে গেল। তিনি বললেন হে স্তুপের মালিক! এ কি ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রসূল! এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, সেগুলো তুমি স্তুপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারতো। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, আমার সাথে তার কোন সম্পর্ক নেই।সহিহ মুসলিম, হাদিস নং ১৮৫হাদিসের মান: সহিহ হাদিস

3073 views Answered

মহান আল্লাহপাক মানুষকে একমাত্র তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। শুধু নামাজ রোজা, হজ্ব ও যাকাত আদায় করার নাম ইবাদত নয়: বরং আল্লাহ ও তার রাসূলের হুকুম অনুসারে যখন যা করা হবে তাই ইবাদত রুপে গণ্য হবে। ব্যবসা বাণিজ্য হচ্ছে হালাল উপার্জনের একটি অনন্য পন্থা। ব্যবসাকে হালাল ঘোষণা করে আল্লাহপাক ইরশাদ করেন- “আল্লাহপাক ব্যবসাকে বা কেনাবেচাকে হালাল এবং সুদকে হারাম করেছেন” (সূরা বাক্বারা: আয়াত ২৭৫)। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে ‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ঘ্রাস করো না কিন্তু পরস্পর রাজী হয়ে ব্যবসা করা বৈধ’ (সূরা নিসা: আয়াত-২৯)। যারা আল্লাহর বিধান অনুসারে ব্যবসা করে তারা আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান।সুতরাং মিথ্যার আশ্রয় নিয়ে কোন ব্যাবসা হালাল হতে পারেনা,সেটা ভিসা হোক আর যাই হোক

3073 views Answered

Next steps