সেক্স করার পর অপবিত্র অবস্থায় ব্যাবসা প্রতিষ্টানে বসা?

সেক্স করার পর গোসল না করে অপবিত্র অবস্থায় ব্যাবসা প্রতিষ্টানে বসলে নাকি ব্যাবসায় ক্ষতি হয় বা ব্যাবসায় আয় উন্নতি হয়না বা ব্যাবসা ধংস হয়ে যায়  এই কথাটা কি সত্য নাকি কুসংস্কার?
3283 views

3 Answers

সেক্স করার পর অপবিত্র অবস্থায় ব্যাবসা প্রতিষ্টানে বসলে ব্যাবসার ক্ষতি বা ধ্বংস হবে কিংবা আয় উন্নতি কম হবে এমন কথা অসত্য। তবে বিনা ওজরে এমনটা না করাই ভাল। 

ফিকহবিদগণ বলেন, সহবাসের পর ফরজ গোসল না করে নামায, তাওয়াফ, কুরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে গমণ করা ছাড়া অন্যান্য কাজ প্রয়োজনে করা যেতে পারে।
হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁর সঙ্গে মদিনার কোন এক পথে রাসূল ﷺ-এর দেখা হল। আবু হুরায়রা রা. তখন জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় ছিলেন।
তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা রাযি. গোসল করে এলেন।
পুনরায় সাক্ষাৎ হলে রাসূল ﷺ জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা ! কোথায় ছিলে? আবু হুরায়রা রা. বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করি নি।
নবীজী ﷺ বললেন, سبحان الله ، إن المسلم لا ينجس সুবাহানাল্লাহ্! মু’মিন নাপাক হয় না। (সহীহ বুখারী, হাদীস নং ২৭৯)
তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেয়া ও অজু করে করে নেয়ার কথা একাধিক হাদীসে এসেছে। যেমন-
عن عائشة قالت : كان رسول الله صلى الله عليه وسلم إذا كان جنباً فأراد أن يأكل أو ينام توضأ وضوءه للصلاة
আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল ﷺ জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মত অজু করে নিতেন। ( সহীহ মুসলিম, হাদীস নং ৩০৫)

3283 views Answered

গোসল ফরজ হওয়া সত্ত্বেও বীনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ। এক্ষেত্রে তীব্র লজ্জা কিংবা গোসলের পরিবেশ নাই মনে করা শরিয়তসম্মত ওজর নয়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা রুগ্ন হও, অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর। (সূরা মায়েদাঃ ০৬) হযরত নওফেল বিন মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন, যার নামায ফউত হয়ে গেল, যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। (মুসনাদে আহমাদঃ ২৩৬৪২) এক্ষেত্রে বলা যায় যে, ফরজ গোসল না করে অপবিত্র অবস্থায় ব্যাবসা প্রতিষ্টানে বসলে ব্যাবসার ক্ষতি বা আয় উন্নতি হয়না অথবা ব্যাবসা ধংস হয়ে যায়। এই কথাটা সত্য বলেই মানতে হবে। [প্রয়োজনে কিছু সময় অতিবাহিত করা ভিন্ন কথা]

3283 views Answered

এটা স্পূর্ণ কুসংস্কার।  তাই এমনটা বিশ্বাস করা ঠিক হবে না।  তবে অতি প্রয়োজন ছাড়া এভাবে গোসল ছাড়া থাাকা ঠিক না। কারণ হাদীসে এসেছে- ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। -সুনানে তিরমিযী: হা. 2317

3283 views Answered

Related Questions

Next steps