কানে শো শো শব্দ হয়,বয়সস ১৬+
2773 views

1 Answers

যে যে সমস্যা থাকলে এমন হতে পারে- l কানে ময়লা জমলে l বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে l মধ্যঃকর্ণে কফ জমে গেলে l কানের পর্দা ফেটে গেলে l কানে প্রদাহের সৃষ্টি হলে l মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে l অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে l শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে অন্যান্য সাধারণ সমস্যা l ৬০ বছরের বেশি বয়স হলে l শরীরে রক্তশূন্যতা দেখা দিলে l দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে l মানসিক অস্থিরতার কারণে হতে পারে l কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও হতে পারে।



লক্ষণ - - - -
l কানে কম শোনা l মাথা ঘোরানো l কান বন্ধ লাগা ভাব ইত্যাদি প্রতিকার ও চিকিৎসা l যেকোনো কিছু দিয়ে কানের ময়লা পরিষ্কার করা যাবে না l প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে l অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে l স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায় l কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায় l রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়ামের মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে।



চিকিৎসকের পরামর্শ নিলে উক্ত সমস্যার সু চিকিৎসা পাবেন। 
2773 views

Related Questions