অহংকার মানুষের পতন ঘটায়,¤তবে কাউকে কিছু দেখলে নিজের মনে নিজে মন্তব্য করি ¤ এটা কি অহংহার এর আওতাও পরে?
1 Answers
অহংকার পতনের মূল। যেমনিভাবে ইবলিশ অহংকার করার কারণে ফেরেশতাদের সর্দার থেকে শয়তানের সর্দারে পরিণত হয়েছে। যারা অহংকারী, তারা তার নিচের লোকদেরকে অবজ্ঞা করে, অবহেলা করে, হেয় চোখে দেখে। সামনাসামনি, পিছনে বা মনে-মনে কাউকে হেয় করে কিছু ভাবা, বলা বা চিন্তা করা অহংকারের অন্তর্ভুক্ত। সকল প্রাণীকেই মহান আল্লাহ তায়ালা অনেক আদর করে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাই কোনো মানুষই অসুন্দর নয়। কোনো মানুষের গায়ের চামড়ার রং কালো হতে পারে, কাউকে দেখতে কুৎসিত মনে হতে পারে, কেউ বোবা, অন্ধ, ল্যাংড়া, বয়রা, হিজরা, প্রতিবন্ধী, অশিক্ষিত হতে পারে। কিন্তু তাই বলে কেউ অসুন্দর বা ঘৃণার পাত্র নয়। কেননা, প্রত্যেক মানুষেরই চামড়ার নিচে একই বর্ণের লাল রক্ত বিদ্যমান আর প্রত্যেকেই মহান আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি। সুতরাং, অহংকার করে আল্লাহর কোনো সৃষ্টিকে হেয় চোখে দেখলে, স্রষ্টাকে হেয় করা হবে। অহংকার কেবল তিনিই করতে পারেন, যিনি অনেক সুন্দর করে পৃথিবী, জান্নাত, মানুষ, জ্বীন, ফেরেশতা সৃষ্টি করেছেন। মানুষের কীসের এতো অহংকার? যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ মৃত্তিকায়?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy