কানের মধ্যে চিন চিন শব্দ হয়!?

বন্ধুর জন্মদিনে ইচ্ছে করে কানের খুব কাছে বেলুন ফোটানো হয়েছিলো,এর পর থেকে কানে চিন চিন শব্দ করে কেও কথা বললে তা আরো তিক্ন হয়..এখন আমি কি করতে পারে?
2734 views

1 Answers

কানের সমস্যার কারণে ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।কানের সমস্যাগুলো: *কানে ময়লা জমলে *বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে *মধ্যঃকর্ণে কফ জমে গেলে *কানের পর্দা ফেটে গেলে *কানে প্রদাহের সৃষ্টি হলে *মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে *অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে *শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে  *কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে অন্যান্য সাধারণ সমস্যা: *শরীরে রক্তশূন্যতা দেখা দিলে *দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে *মানসিক অস্থিরতার কারণে হতে পারে *কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও হতে পারে। প্রতিকার ও চিকিৎসা: *যেকোনো কিছু দিয়ে কানের ময়লা পরিষ্কার করা যাবে না *প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে *অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে *স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায় *কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায় *রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়ামের মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে, একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন

2734 views Answered

Related Questions

Next steps