এক্ষেত্রে আমার কী পদক্ষেপ গ্রহণ করা উচিৎ?
আমার বয়স ১৪.৫।আমি যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়তাম তখন স্কুলের আবাসিকে থেকেছি ১ বছর।তখন মাসে একবারও বিল্ডিং থেকে বের হওয়ার সুযোগ হতো না।শুধু জুমার দিন মসজিদে নিয়ে যেত।তখন এক বছরে উজ্জল ফর্সা হয়ে গিয়েছিলাম।কিন্তু এখন ৯ম এ পড়ি।জে এস সি দিয়ে দেড় মাস ছুটি খাইছি।এসময় বাহিরে বের হইনি বলে আর মোটামুটি ফর্সা হয়ে গিয়েছিলাম।কিন্তু এখন স্কুলে যাওয়ার জন্য বাহিরে বের হতে হয়।এছাড়াও বিভিন্ন প্রয়োজনেও বাহিরে যেতে হয়।একারণে আমি অনেকটা কালো হয়ে গেছি।এখন কী করব?আমাকে কিছু সহজ,কম সময় লাগে এবং কম ব্যায়বহুল টিপস্ দিন। বি.দ্র:আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বলে এমনিতেই আমাকে ঘুম থেকে উঠে মুখ ধুতে হয়।এছাড়াও দিনে পাঁচ বার ওজু করি বলে এমনিতেই কমপক্ষে পাঁচ বার মুখ ধুতে হয়।আর আমি মুখে কোনো ক্রিম ব্যাবহার করি না।তবে মাঝেমধ্যে পনডস্ ক্রিম দিই।এই ধরুণ ২০ দিন পর পর একদিন একবার কোনো বিশেষ জায়গায় যাওয়ার সময়।
2719 views
1 Answers
বাইরে গেলে একটু আধটু গায়ের রঙ পুড়বেই এতে কিছু করার নেই। তবে যেহেতু আপনি দিনে পাঁঁচবার অযু করেন তাই আপনার এটা কম হবারই কথা। আপনি যখন বাইরে বের হবেন তখন ভালো মানের একটা সানস্কিন ক্রিম বা পাউডার ব্যবহার করবেন। আর ক্যাপ ব্যবহার করবেন। এতে রোদ কম লাগবে। চোখেও সানগ্লাস রাখবেন। জামাটা হাতা সহ ব্যবহার করুন তাহলেও উপকার পাবেন। আর ছুটির দিন যেদিন বাসায় থাকবেন সেদিন মুখে শশা বা টমেটোর রস লাগাবেন। বরফ পানি দিয়ে মিলিয়ে তা দিয়ে তারপরে মুখে ধুয়ে নিবেন। তাহলে আশা করি কাজে দিবে।
2719 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy