1 Answers
মহিলাদের জন্য গায়রে মাহরামদের সামনে মুখমণ্ডল বা চেহারাসহ সমস্ত শরীরই ঢেকে রাখা ফরযে আইন। পুরুষের জন্য যেমন ঘরের বাহিরের পর-নারীকে দেখা হারাম, ঠিক তেমনি নিজের আত্মীয় স্বজনদের মধ্যকার গায়রে মাহরামদের দেখাও হারাম। যেমনঃ চাচি, মামি। আল্লাহ তায়ালা বলেনঃ তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীরা, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা- রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। (আন-নুরঃ ৩১) বস্তুতঃ গায়রে মাহরামের সামনে একান্ত অপারগ হয়ে যদি যাওয়াই লাগে তবে নারী যেন পূর্ণ পর্দা করে।
2542 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy