সাত আসমান এর সপ্তম আসমানে কি কি আছে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
3119 views

1 Answers

যা কিছু আসমান সমূহে আছে আর যা কিছু যমীনে আছে, আল্লাহ তা জানেন, আর আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবহিত। (মায়েদাঃ ৯৭)

জনাব! সকল বিষয়ে সবচেয়ে আল্লাহ তায়ালা বেশি অবহিত। মানুষের সামান্য জ্ঞানে সাত আসমান এর ষষ্ঠ আসমানে কি কি আছে তা সর্ব বিষয়ে বলা সম্ভব নয়।

তবে আমার জানা মতে সপ্তম আসমানে একটি মসজিদ আছে তা হলোঃ

বায়তুল মামুর এটি সপ্তম আকাশে অবস্থিত।

এবং সপ্তম আসমানে হজরত ইবরাহিম (আঃ) রয়েছেন।

আল্লাহ তায়ালা বলেনঃ কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে । কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী? (সূরা মুতাফফেফীনঃ ১৮ ও ১৯)

আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ‘ইল্লিয়্যীন’ অর্থ জান্নাত, অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি স্থান।

(রেফারেন্সঃ সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ৩০০, সহীহ বুখারী হাদিস নম্বরঃ ২৯৮০, তাফসীরে বগবী, ৪৬০/৪, তাফসীরে ইবনে কাসীর ৪৮৭/৪)
3119 views Answered

Related Questions

Next steps