ডিগ্রি দ্বিতীয় বর্ষের বি, এ, শাখার বিষয় গুলো কি কি ? একটু বিস্তারিত বলবেন প্লিজ উপকার হবে আমার সাবজেক্ট : সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস
2794 views

1 Answers

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের নৈর্বাচিন বিষয় সব একই । শুধু পত্র পরিবর্তন হয় । যেমন দ্বিতীয় বর্ষে আপনার উক্ত বিষয় সমূহের ৩য় ও ৪র্থ  পত্র থাকবে । প্রতি বর্ষে নৈর্বাচনিক বিষয়ের সাথে থাকে একটি করে আবশ্যিক বিষয় । অনুরূপ দ্বিতীয় বর্ষে আপনার নৈর্বাচনিক বিষয় গুলোর ৩য় ও ৪র্থ  পত্রের সাথে আবশ্যিক হিসেবে থাকবে বাংলা ও জাতীয় ভাষা । বিএ (পাস) শিক্ষাকার্যক্রমের নৈর্বাচনিক বিষয়গুচ্ছ সমূহঃ  নিন্মের গুচ্ছ সমূহ হতে যে কোন তিনটি গুচ্ছ হতে একটি করে মোট তিনটি বিষয় নিতে হবে। কোন গুচ্ছ হতে একাধিক বিষয় নেয়া যাবে না। ক গুচ্ছ- বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি(ঐচ্ছিক) সংস্কৃত/ আরবী/পালি/ড্রামা ও মিডিয়া স্টাডিজ।   খ গুচ্ছ- ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।  গ গুচ্ছ- গার্হস্থ্য অর্থনীতি/দর্শন/ভূগোল ও পরিবেশ/ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। ঘ গুচ্ছ- অর্থনীতি/ সমাজবিজ্ঞান/সমাজকর্ম/রাষ্ট্রবিজ্ঞান।  ঙ গুচ্ছ- মনোবিজ্ঞান/ইসলামী শিক্ষা/গণিত/পরিসংখ্যান। কোন প্রশ্ন থাকলে মন্তব্যে বলেন  ।

2794 views

Related Questions