ডাক্তার সাজেস্ট করুন?

অনেক দিন হলো কোন খাবার খাওয়ার পর সাথে সাথেই বমি হয়। নাড়িতে সমস্যা কি না বুঝতে পারছি না। এমনি পেটে কোন প্রকার ব্যাথা বা কোন সমস্যা অনুভব হয় না। শরীর দিন দিন কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। মুখ কালো হয়ে গেছে। অনেক ডাক্তার দেখানোর পরও কোন ফল পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় কোন ডাক্তার দেখালে ভাল হবে? ডাক্তারের চেম্বারের নামসহ উল্লেখ করুন। ঢাকা এবং রংপুরের মধ্যে হলে ভাল হয়।
2476 views

1 Answers

চিন্তা করবেন না।

আপনার রোগ ঠিক হবে ইনশাআল্লাহ।


আপনি একজন মেডিসিন বিভাগের ভাল ডাক্তার কে দেখাবেন।


তিনি প্রয়োজন মনে করলে অন্য বিভাগের ডাক্তার কে রেফার করবেন।


আমার মতে, মেডিসিন বিভাগের ডাক্তার দিয়েই উক্ত চিকিৎসা সম্ভব ইনশাআল্লাহ।


আমি রংপুরের দু একজন ভাল মানের মেডিসিন রোগ বিশেষজ্ঞের নাম নিম্নে উল্লেখ করছি:


১. প্রফেসর ডাঃ দেবেন্দ্র নাথ সরকার

বিভাগীয় প্রধান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।

চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার ( শাখা - ০২  )

সিরিয়াল: ০১৭৫৪৫৪৭০৯৭ ( সকালে সিরিয়াল দিতে হয়)


২. ডাঃ মোহাম্মদ  রশিদুল ইসলাম সিরাজ

চেম্বার: মেডিকেল মোড়ে আতশী সেন্টারে।

ক্যান্ট পাবলিক স্কুলের ঠিক বিপরীতে।

সিরিয়াল: ০১৭৮৭৯৬৬৫৬৫


আমার মতে, রশিদুল ইসলাম সিরাজ কে দেখানো অনেক ভাল হবে। তিনি বহু সময় নিয়ে রোগীর সব ইতিহাস জানেন আগে। তারপর ট্রিটমেন্ট।


ধন্যবাদ।


2476 views Answered

Related Questions

Next steps