জ্যামেতিক সমস্যা বলি?


বৃত্তের সংঙ্গায় বলা হয় যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর সেটকে বৃত্ত বলে।।

সংঙ্গা অনুসারে কেবল সঞ্চার পথটাই(পরিধি)  কেবল বৃত্ত।

নাকি সঞ্চার পথ দিয়ে পরিবেষ্টিত অঞ্চলটাকে সম্পূর্ন বৃত্ত বলে।

আর বৃত্ত কত মাত্রিক।

এরকম  সকল চতুর্ভূজ,ত্রিভুজ,পঞ্চভুজ  সবকিছুর জন্য কি আবদ্ধ ক্ষেত্রটাকে অথবা বাহুগুলোর ভেতরের অঞ্চলগুলোকে  উক্ত জ্যামেতিক কাঠামো বলে যখন যেটা আকা হবে

2584 views

1 Answers

বৃত্ত ও পরিধিঃ যে গোলাকার ক্ষেত্রের মধ‍্যবিন্দু থেকে কোনো রেখা সর্বত্র সমব‍্যবধানবিশিষ্ট, সেই সম্পূর্ণ গোলাকার ক্ষেত্রটিকে বৃত্ত বলে। আর সেই গোলাকার ক্ষেত্রটির বেষ্টনকারী রেখাটিকে পরিধি বলে। সুতরাং, কেবল সঞ্চার পথটাই পরিধি, আর সঞ্চার পথটি দিয়ে পরিবেষ্টিত সম্পূর্ণ অঞ্চলটাকে বৃত্ত বলে। ধন‍্যবাদ।

2584 views Answered

Related Questions

Next steps