1 Answers

আপনার আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব। তাই আগে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন। সংকোচ করা থেকে বিরত থাকুন। যা জানেন তাই উগলে দিন সবার সামনে। কোনো ভয় নেই। সাহস রাখুন মনে। আবার এমনও হতে পারে আপনি নিজেকে কোনো কারনে অপরাধী ভেবে থাকেন। তাহলে আমি বলব অপরাধকে উপেক্ষা করুন। নিজের উপর আত্মবিশ্বাস আনতে এটাই সেরা উপায়। সর্বোপরি মনে রাখবেন আপনি একজন মর্যাদাবান মানুষ। আপনি হয়তো এমন কিছু জানেন যা অন্যকেউ জানেনা বা পারেনা। প্রতিটা ক্ষেত্রে জানার জন্য উন্মুখ থাকবেন। মনকে উদার করুন। আপনি পারবেন। নিজেকে বিশ্বাস করান আপনি যেকোনো কিছু পারেন। তবেই আপনার দূর্বলতা শক্তিতে পরিনত হবে।

2654 views Answered

Related Questions

Next steps