1 Answers
বগলের এর কালো দাগ দূর করতে কিছু ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।
-
১। আপনার বগলের এর কালো দাগ দূর করতে লেবুর তুলনা হয় না। একফালি লেবু নিয়ে আপনার বগলে হালকা ঘষুন। সামান্য কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন দেখবেন দাগ কমে আসবে।
-
২। লেবুর রস, মধু আর দইয়ের প্যাক ব্যবহার করেও আপনার বগলের কালো দাগ দূর করতে পারেন। লেবুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান সহজেই দাগ তুলে ফেলে।
-
3। বেকিং সোডা পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট আকারে বানিয়ে সেই পেস্ট বগলে ব্যবহার করলেও কালো দাগ দূর হয়।
-
4। কমলার বা লেবুর খোসা খোসা শুকিয়ে সেটির পাউডার ব্যবহার করলেও বগলের কালো দাগ দূর হয়।
-
5। ঠাণ্ডা দুধ আর ময়দা মিশিয়ে পেস্ট বানিয়ে সেটি ব্যবহার করলেও আন্ডার আর্মসের দাগ দূর হয়। এই পেস্ট দাগ আক্রান্ত স্থানে লাগিয়ে শুকিয়ে গেলে মৃদুভাবে তুলে ফেলুন।
-
6। ভিনেগার আর চালের আটা দিয়ে পেস্ট বানিয়ে সেই পেস্ট বগলে লাগিয়ে রাখুন। ১০ মিনিট এটি আপনার কালো হয়ে যাওয়া বগলে লাগিয়ে ধুয়ে ফেলুন।
3020 views
Answered