2 Answers

আমরা জানি, বরফ ও পানির রাসায়নিক সংকেত একই অর্থাৎ H2O। কিন্তু বরফ ও পানির রাসায়নিক সংকেত একই হলেও এদের গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য বিদ্যমান। এছাড়াও বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়েও কম হয়। তাই বরফ পানিতে ভাসে। তাছাড়াও বরফের হাইড্রোজেন ও অক্সিজেন বন্ধনের মাঝে ফাকা জায়গা থাকে, যেখানে বায়ু অবস্থান করতে পারে এজন্য বরফ পানিতে ভাসে। আরও বিস্তারিত গাঠনিক সংকেতসহ জানতে একাদশ দ্বাদশ রসায়ন প্রথম পত্র বইয়ের "রাসায়নিক বন্ধন" অধ্যায় পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।
2983 views Answered

যখন আমরা কোনো বস্তুকে পানিতে ছাড়ি, তখন সে খানিকটা পানি সরিয়ে নিজের জন্য জায়গা করে নেয়। যে পানিটুকু সে সরালো, তা যদি বস্তুটির নিজের ওজনের সমপরিমাণ বা বেশি হয়, তখনই বস্তুটি পানিতে ভেসে থাকবে। আর সরিয়ে দেওয়া পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে। Image পুরো ব্যাপারটা নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর। যেসব বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি, সেগুলো পানিতে ডুবে যায়। আর যেসব বস্তুর ঘনত্ব পানির চেয়ে কম, সেগুলো পানিতে ভেসে থাকে। বরফের ঘনত্ব পানির চেয়ে কম। সাধারণত যেকোনো বস্তুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে তার কঠিন অবস্থায়। কিন্তু পানি এক্ষেত্রে ব্যতিক্রম। পানি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি ঘন থাকে। তাপমাত্রা কমতে থাকলে জমাট বাঁধার সঙ্গে সঙ্গে তার ঘনত্বও কমতে থাকে। পানির ভেতর হাইড্রোজেন বন্ধনের কারণে এমনটা হয়। বরফের ঘনত্ব পানির চেয়ে প্রায় ৯ শতাংশ কম। সুতরাং, বরফ পানিতে ডুবে যায় না, ভেসে থাকে।

2983 views Answered

Related Questions

Next steps