1 Answers

ছাত্রাবস্থায় আয়ের জন্য পার্টটাইম জব বলতে টিউশনিই সবচেয়ে উত্তম। এতে আয়ের পাশাপাশি নিজের বেসিক চর্চা হয়। ব্যক্তিগতভাবে না করলেও কোনো কোচিংএর সাথে যুক্ত হয়েও করতে পারেন।  এছাড়া কোনো সুপারশপ বা হোটেলের সেলসবয় হিসেবেও কাজটা মন্দ নয়। তবে এক্ষেত্রে বয়স বেশি হওয়া প্রয়োজন। ১৮ এর বেশি হলেই ভালো। ১৬-১৭ এর কম বয়সে এসব কাজে যাওয়া উচিৎ নয়।  ১৮ এর বেশি বয়স হলে এবং ঢাকায় থাকলে পাঠাওতেও কাজ করতে পারেন। এসব না হলে অনলাইনে কাজই বাকি থাকে। সেক্ষেত্রে যদিও কাজ জানা প্রয়োজন এবং কাজ বেশ দীর্ঘসময় ধরে করে আয়ের চিন্তা করা লাগে।

2848 views Answered

Related Questions

Next steps