আমার নাম মেহজাবিন। কিন্তু আরবিতে বানান করা যায় না। এখন কি করনিয়।আকিকা করা নাম কি পরিবর্তন করা যায়?
1 Answers
আকিকার পরেও প্রয়োজনে নাম পরিবর্তন করা যায়। এতে আকিকার কোনো ক্ষতি হয় না। আর অসুন্দর বা ভুল নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখা সুন্নাহসম্মত কাজ। রাসূল (সঃ) বিভিন্ন (পুরুষ ও নারী) সাহাবির নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দিয়েছিলেন। সহিহ বুখারিসহ অন্যান্য হাদিস গ্রন্থে এ মর্মে একটি অধ্যায়ই রয়েছে "باب تحويل الاسم إلى اسم هو أحسن منه" অর্থাৎ, "নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দেওয়া সংক্রান্ত অধ্যায়।" এ অধ্যায়ের অধীনে মুহাদ্দিসীনে কেরাম ঐসকল হাদিস জমা করেছেন, যেগুলোতে নবি কারিম (সঃ) কর্তৃক সাহাবায়ে কেরামের নাম পরিবর্তন করা হয়েছে। অতএব প্রশ্নোক্ত ঐ বর্তমান নাম পরিবর্তন করে একটি সুন্দর নাম রাখা উত্তম হবে। এক্ষেত্রে সুন্দর ও অর্থপূর্ণ নাম নির্বাচনের জন্য কোনো আলেমের সহযোগিতা নিতে পারেন। এরপর সামনে থেকে ঐ সুন্দর নামেই তাকে ডাকা শ্রেয়, পূর্বের নামে আর ডাকার প্রয়োজন নেই। তাছাড়াও, "মেহজাবিন" নামটা তো অনেক সুন্দর নাম। আরবীতে এটির বানান হলোঃ "محجابن" — এ শব্দটি 'হিজাব (حجاب) শব্দ হতে নির্গত। যার অর্থ হলোঃ ঢেকে রাখা, ঘোমটাপরিহিত, আড়ালকৃত, লুক্কায়িত - ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy