আমার হজম শক্তি অনেক কম। মলত্যাগের সময় অনেক সময়ই যা খেয়েছিলাম সেসব দানায় বের হয়ে আসে। আমার কি করনীয়?
4 Answers
আপনি প্রতিদিন ১ টা করে পাকা কলা খেতে পারেন। পাকা কলা হজম শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
আপনি নিম্নোক্ত কিছু কাজ করুন।
• আপনি এক গ্লাস পরিমাণ জলে মেতি মিশিয়ে নিন। সকালে পান করুন।• খালিপেটে কালোজিরে খেতে পারেন।
• স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন এবং খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন।
আপনি প্রত্যেকদিন রাত্রে খাওয়ার পর ও সকালে খালি পেটে ইসবগুলের ভুষি খান।এতে হজম শক্তি বাড়বেও পেট পরিষ্কার হবে।
হামদর্দ এর কারমিনা সিরাপটি সেবন করুন। রোগ নির্দেশনাঃ অম্লাধিক্যবায়ুজনিত পেট ব্যথাপেট ফাঁপাবদহজমক্ষুধামান্দ্যপাকস্থলীর দুর্বলতালিভারের দুর্বলতাবমি ও বমিভাবচুকা ঢেকুরকোষ্ঠকাঠিন্য সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্কঃ ২ চা চামচ দৈনিক ২-৩ বার আহারের পূর্বে সেব্য। অপ্রাপ্ত বয়স্কঃ ১ চা চামচ দৈনিক ২-৩ বার আহারের পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। অম্লাধিক্যঃ ২ চা চামচ আহারের পূর্বে দৈনিক ২ বার; পেট ফাঁপা ও বুকজ্বালাঃ ২ চা চামচ খাওয়ার পর; পেট ব্যথাঃ ২ চা চামচ হাল্কা গরম পানিসহ সেব্য, ব্যথা না কমলে ১ ঘন্টা পর পুনরায় ২ চা চামচ সেব্য; বদহজমঃ ২ চা চামচ পানিসহ সেব্য; পুরাতন বদহজমঃ ১-২ চা চামচ আহারের পুর্বে ও ১-২ চা চামচ আহারের পরে সেব্য; ক্ষুধামান্দ্যঃ প্রতিদিন নাস্তার পর ১-২ চা চামচ এবং দু'বেলা আহারের পূর্বে ১-২ চা চামচ সেব্য; পুরাতন কোষ্ঠকাঠিণ্যঃ ২ চা চামচ রাতে শোবার পূর্বে ঈষদুষ্ণ পানি সহ সেব্য; পাকস্থলী ও লিভারের দুর্বলতাঃ ২ চা চামচ আহারের পূর্বে দৈনিক ২ বার সেব্য; বমি ও বমিভাবঃ ১-২ চা চামচ সেব্য। প্রতিনির্দেশঃ কোন প্রতিনির্দেশ নেই। পার্শ্ব প্রতিক্রিয়াঃ নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। সতর্কতাঃ শিশুদের নাগালের বাইরে রাখুন। সংরক্ষনঃ আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। এম্বার বোতলে ৪৫০ মিলি, ২২৫মিলি ও ১০০ মিলি সিরাপ।