ডা.মামুনুর রশিদ পরামর্শ দিন দয়া করে?
আমার দুইদিন আগে রাতে জ্বর জ্বর লাগছিল তবে থার্মোমিটারে 97 বা 98 দেখাচ্ছিল তার সাথে শরীর একটু ব্যথা করছিল খুব ঠাণ্ডা লাগছিল আমার প্রশ্ন হলো কেন এসব হচ্ছিল।দ্বিতীয় প্রশ্ন হলো কোন কোন ওষুধ কেমন করে খেতে হবে এই সমস্যা যদি হয় আপনি বললে খুব ভালো হতো
2691 views
1 Answers
এখন শীতে ঠান্ডা সর্দিকাশি এর জন্য অনেকের এসব উপসর্গ দেখা দেয়। আপনার সাধারন ঠান্ডা জ্বর ও হতে পারে আবার কোন ভাইরাস জনিত কারনেও হতে পারে ।সাধারন ভাইরাস দিয়ে হলে ও চিন্তার তেমন কোন কারন নাই। আপনার জ্বর যেহেতু কম সেহেতু একটু সতর্ক হয়ে চলুন আর খেয়াল রাখুন লক্ষণ গুলি কমছে না বাড়ছে । গরম কাপড় পড়ে থাকুন। পাশাপাশি প্যারাসিটামল (নাপা ৫০০ মি. গ্রা ) দিনে তিন বেলা এবং ফেক্সোফেনাডিন জাতীয় এন্টিহিস্টামিন ( ট্যাবলেটঃ ফেক্সো ১২০ মি. গ্রা) রাতে একবার করে ৭ দিন খেয়ে দেখতে পারেন। তাতেও যদি ভালো না হয় তবে সরাসরি ডাক্তারের সাথে দেখা করে পরামর্শ নিতে হবে।
2691 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy