বিস্ময় একাউন্ট ডিলেট করার বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত?

প্রায়ই বিষয়টা দৃষ্টিগোচর হয়। অনেকেই চাচ্ছেন তার বিস্ময় একাউন্টটি ডিলেট করে দিতে। কিন্তু কর্তৃপক্ষ এখনো এরকম কোন নিয়ম করেনি। তাই কেউ চাইলেও তার একাউন্ট ডিলেট করতে পারছেনা। অথচ আমার আইডি, আমি রাখবো নাকি রাখবোনা তার এখতিয়ার সব থেকে বেশি আমার। তাই বিস্ময় কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আইডি ডিলেট করার প্রসেস চালু করুন। তবে যিনি আইডি ডিলেট করতে চাচ্ছেন তার পূর্বেকার সকল এক্টিভিটি "অজ্ঞাতকুলশীল" নামে বিস্ময়ে সবসময় থেকে যাবে। আশাকরি সবাই আমার সাথে একমত হবেন।
5410 views

2 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

কেউ যখন নিবন্ধন করে তখন ",নিবন্ধন কর", বাটনে ক্লিক দেয়ার আগেই আমাদের নীতিমালা মেনে নিয়েছেন বলে সম্মতি নিই। নীতিমালায় বলে দেয়া আছে যে একাউন্ট খুললে তা আর ডিলেট করতে পারবে না। তবে আমরা আমাদের প্রয়োজনে নীতিমালা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারি।

 image
5410 views Answered

পৃথিবীতে এমন অনেক বড় বড় সাইট আছে যেগুলোতে আপনি একাউন্ট খুলার পর সেটা আর ডিলেট করতে পারবেন না। আপনার মতামতের জন্য ধন্যবাদ কিন্তু আপাতত বিস্ময়ে নিজের একাউন্ট নিজে ডিলেট করার কোনো সিস্টেম রাখা হবে না। এতে আপনার দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আপনার অধিকার রয়েছে আপনার একাউন্ট ডিলেট করে দেওয়ার কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলে বিস্ময় যে বিনামূল্যে আপনাদের এতো সেবা দিয়ে যাচ্ছে, বিস্ময় বিস্ময়ের সুবিধার জন্য আপনাদের একাউন্টগুলো রাখার বিন্দুমাত্র হলেও অধিকার রয়েছে। আর একটা একাউন্ট ডিলেট করে দিলে তার করা সকল প্রশ্ন ও উত্তর চলে যাবে এতে কি বিস্ময়ের ক্ষতি হবে না! তাই যেটা অসুবিধার চেয়ে বেশি সুবিধা দেয় তাকেই গুরুত্ব দেওয়া হয়৷ আর একাউন্ট ডিলেটের সিস্টেম না রাখলেই বিস্ময়ের বেশি সুবিধা হয়। 


ব্যক্তিগত অনুভূতি: আমি আশা করি বিস্ময়কে সবাই ভালোবাসছে এবং ভালোবেসেই সকলে বিস্ময়ে আসছে, আমাদের কষ্ট লাগে যখন কেউ বিস্ময় থেকে একাউন্ট ডিলেট করে বিস্ময় থেকে চলে যেতে চায়। কেননা আমরাতো সারাক্ষণ চেষ্টা করি বিস্ময়কে যেনো আরো ভালোবাসতে পারে এরকম করে তুলতে। আমি ব্যক্তিগতভাবে চাই কেউ যেনো কখনোই একাউন্ট ডিলেটের বিন্দুমাত্র ইচ্ছাও প্রকাশ না করে। আশা করি আপনাদের মনেও এরকম কিছু জাগবে না।
5410 views Answered

Related Questions

Next steps